News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের আকবরপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে জলশক্তির ওপর সচেতনতা শিবির ও কৃষি মেলা
Image

করিমগঞ্জের আকবরপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে জলশক্তির ওপর সচেতনতা শিবির ও কৃষি মেলা

করিমগঞ্জ (অসম) ১৯ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জের আকবরপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে জলশক্তি অভিযানের ওপর বিভিন্ন সচেতনতা শিবির ও কৃষিমেলার আয়োজন করা হয়েছে। অতিসম্প্রতি অনুষ্ঠিত এই সচেতনতা শিবির ও কৃষি মেলা পালন করা হয় করিমগঞ্জের সিঙ্গারিয়া গ্রামে। সচেতনতা শিবিরে জল সংরক্ষণ ও বৃষ্টির জল সংরক্ষণ নিয়ে অবগত করা হয়।

আগামী দিনগুলিতে জলের তীব্র সংকটের সম্ভাবনা আছে বলে জলের অপচয় রোধ করতে হবে। ব্যবহৃত জলকে পুনরায় ব্যবহারের যোগ্য করে তুলতে হবে। জলসেচ পদ্ধতি ব্যবহার করে জলের অপচয় কমাতে হবে। খড় ও ঘাসের আচ্ছাদন দিয়ে মাটিকে ধরে রেখে চাষের কাজে লাগাতে হবে। পুকুর জলাশয়ের বাঁধগুলো সারিয়ে বাঁধিয়ে রাখতে হবে। বৃক্ষরোপণের উপর সচেতনতা সৃষ্টি করতে হবে বলে শিবিরে সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়।

কৃষি মেলার উদ্বোধন করে এতে বিভিন্ন উন্নত পদ্ধতিতে চাষাবাদের বিজ্ঞানসম্মত সফল প্রচেষ্টাগুলি চার্ট ও ক্যালেন্ডারের মাধ্যমে তুলে ধরা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল বৃষ্টির জল সংরক্ষণ, মালচিং, অ্যাঞ্জেলা চাষ পদ্ধতি, কেঁচো সার (জৈব সার) প্রস্তুত। পাশাপাশি বনরাজ মুরগি পালন পদ্ধতি, কম জায়গায় বেশি মূল্যবান সবজি, ক্যাপসিকাম চাষ পদ্ধতি, উন্নত জাতের সুরমা ও নুমলি ধানের চাষ পদ্ধতি ও সিদল বানাবার পদ্ধতিও প্রদর্শন করা হয়। এতে সুরমা ও নুমলি ধানের “পথার দিবস” (ফিল্ড ডে) উদযাপন করে কৃষকদের এই দুটি ধানের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য প্রচেষ্টা করা হয়।

পথার দিবস পালনে অংশগ্রহণের জন্য যোরহাট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিতাবর আঞ্চলিক গবেষণা কেন্দ্র থেকে উপস্থিত ছিলেন ড. সফিকুল হুসেন এবং ময়ূরী বরুয়া। এদিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে অনুষ্ঠান আয়োজন করার জন্য উদ্যোক্তা হিসেবে ছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড. পি চৌধুরী এবং অন্যান্য বিজ্ঞানীদের মধ্যে ড. দিবস বরদলৈ, রাসিনজা ইংলেংপি, ড. পূরবী তামুলি ফুকন প্রমুখ।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top