News Flash

  • Home
  • খেলা
  • এটিপি ফাইনালস : মেডভেদেভকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন জকোভিচ
Image

এটিপি ফাইনালস : মেডভেদেভকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন জকোভিচ

তুরিন, ১৯ নভেম্বর (হি.স.): এটিপি ফাইনালস জেতার পথে আরও এক ধাপ এগোলেন নোভাক জকোভিচ । খেতাব ধরে রাখার লড়াইয়ে দানিল মেডভেদেভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জকোভিচ । শনিবার সেমিফাইনালের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ মার্কিন টেনিস তারকা ফ্রিটজ।

ইটালির তুরিনে চলছে এটিপি ফাইনালস। বিশ্বকাপের বাজারেও এই প্রতিযোগিতা নিয়ে আগ্রহ রয়েছে টেনিসপ্রেমীদের। খেতাব ধরে রাখার লড়াইয়ে এ বছর নেমেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান এই তারকা নিশ্চিতভাবেই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট। খেতাব ধরে রাখার লড়াইয়ে জকোভিচ দানিল মেডভেদেভকে হারিয়ে উঠেছেন সেমিফাইনালে। মেডভেদেভের সঙ্গে ধুন্ধুমার লড়াই হয়েছে সার্বিয়ান তারকার। মেডভেদেভের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেটে জেতেন জকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দ্বিতীয় সেট জিতে নেন মেডভেদেভ। এর পরের সেট জিতে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেন সার্বিয়ান তারকা। শেষ দুটি সেটের ফয়সালা হয়েছে ট্রাইবেকারে। ম্যাচের ফল ৬-৩, ৬-৭(৫), ৭-৬(২)। তিন সেটের লড়াইয়ে ২-১ জিতেছেন তিনি। উঠছেন সেমিফাইনালে। শনিবার সেমিফাইনালের ম্যাচে জকোভিচের প্রতিপক্ষ মার্কিন টেনিস তারকা ফ্রিটজ।

এ বছর দুরন্ত ছন্দেই রয়েছেন জকোভিচ। বেশ কয়েকটি রেকর্ড গড়ার পথে এগিয়ে যাচ্ছেন তিনি। টানা ৬ ম্যাচ জিতে রজার ফেডেরারের রেকর্ড ইতিমধ্যেই ছুয়ে ফেলেছেন তিনি। তুরিনে যদি কোনও ম্যাচ না হেরে জকোভিচ চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে ৪৭ লক্ষ ৪০ হাজার ৩০০ ডলার পাবেন পুরস্কার মূল্য হিসাবে। মেডভেদেভের সঙ্গে তিন ঘণ্টা ১১ মিনিট লড়ে জেতার পর জকোভিচ বলেছেন, “অন্যতম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই ম্যাচ খেললাম। আমি কোয়ালিফাই করে গিয়েছি, এই ভাবনার বাইরেও এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে প্রাণে জিততে চেয়েছিলাম এই ম্যাচে। অতীতে দানিল এবং আমার মধ্যে এর আগেও বেশ কিছু ভাল লড়াই হয়েছে। এই সিজনে এটা ওর শেষ ম্যাচ ছিল। হার নিয়ে মরসুম শেষ করতে কেউ চায় না। ও সর্বশক্তি দিয়ে জেতার জন্য ঝাঁপিয়েছিল। আমি শুরুটা ভাল করেছিলাম। দ্বিতীয় সেটেই জেতার সুযোগ এসে গিয়েছিল কিন্তু ও দুর্দান্ত কিছু ব্রেক করে আমার থেকে সেট ছিনিয়ে নেয়। তৃতীয় সেটেও আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।”

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top