News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেপালে সাধারণ নির্বাচনের আগে ৮,০০০টি জাল ব্যালট পেপার এবং ২.৭২ লক্ষ টাকা উদ্ধার, আটক দুই
Image

নেপালে সাধারণ নির্বাচনের আগে ৮,০০০টি জাল ব্যালট পেপার এবং ২.৭২ লক্ষ টাকা উদ্ধার, আটক দুই

মতিহারি (বিহার), ১৯ নভেম্বর (হি.স.) : নেপালে সাধারণ নির্বাচনের আগে একটি গাড়ি থেকে ৮,০০০টি জাল ব্যালট পেপার এবং ২.৭২ লক্ষ টাকা নগদ উদ্ধার করল নেপাল পুলিশ। পুলিশ এ ঘটনায় গাড়ির চালকসহ দুইজনকে আটক করেছে। নেপালের পারসা জেলার (বীরগঞ্জ) এসপি রমেশ বাসনেট খবরটি নিশ্চিত করেছেন।

বীরগঞ্জের এসপি রমেশ বাসনেট জানান, নেপাল পুলিশ ও নেপাল সশস্ত্র পুলিশ বাহিনী বীরগঞ্জের বাস পার্ক এলাকায় সন্দেহের ভিত্তিতে একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করে। এসময় জব্দ করা হয় ৮,০০০টি জাল ব্যালট পেপার এবং ২.৭২ লক্ষ টাকা নগদ। এর সঙ্গে উদ্ধার করা হয়েছে স্বস্তিক প্রতীক (ব্যালট পেপারে ব্যবহৃত স্ট্যাম্প)। আটক গাড়ি চালক আমিরি রাউত কালাইয়া উপমহা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বীরগঞ্জ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ওয়ার্ড-১৬ ইনারওয়া-র বাসিন্দা রাজন সিংকেও আটক করা হয়েছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি জানান, এর আগে জানকি টোলা সীমান্তে একটি গাড়ি থেকে ১৫ হাজার জাল ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এই ব্যালট পেপার সহ ইজাত আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল।

Releated Posts

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026

বার্ষিক শীর্ষ সম্মেলনে ‘আমার বন্ধু’ মোদীকে স্বাগত জানাতে পেরে সম্মানিত: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ

ক্যানবেরা, ৪ জুলাই (আইএএনএস): আগামী ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে অনুষ্ঠিতব্য…

ByByNews Desk Jul 4, 2026

স্বামী বিবেকানন্দের প্রখর মেধা ও অনুপ্রেরণাদায়ক ভাবনা আজও কোটি তরুণের পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): স্বামী বিবেকানন্দের মহাসমাধি দিবস উপলক্ষে শনিবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়…

ByByNews Desk Jul 4, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি নিয়ে আরএসে-এর ‘দেরিতে অবস্থান’, প্রশ্ন তুলল কংগ্রেস ও শিবসেনা-ইউবিটি

নতুন দিল্লি, ৩ জুলাই (আইএএনএস): রাম মন্দিরে অনুদান ও ভোগের অর্থে কথিত আর্থিক অনিয়মের ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top