News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভার্চুয়ালি ডালখোলা বাইপাসের উদ্বোধন করলেন নীতিন গডকরি
Image

ভার্চুয়ালি ডালখোলা বাইপাসের উদ্বোধন করলেন নীতিন গডকরি

রায়গঞ্জ,১৭ নভেম্বর (হি. স.): অবশেষে ভার্চুয়ালি উদ্বোধন হল ডালখোলা বাইপাসের। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় রায়গঞ্জ ব্লকের পানিশালায় নির্মীয়মাণ টোলপ্লাজার পাশের ফাঁকা জায়গায় ভার্চুয়ালি বাইপাসের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা।

এদিন নীতিন গডকরির নিজে উপস্থিত থেকে বাইপাস উদ্বোধনের কথা ছিল। তার আগে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি রাস্তার শিলান্যাস করার কথা ছিল তাঁর। দার্জিলিং মোড় সংলগ্ন দাগাপুর মাঠে সেই অনুষ্ঠান চলাকালীন নীতিন গডকরি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করে সুগার ফল করার কারণেই অসুস্থ হন বলে খবর। তাই এদিন তিনি রায়গঞ্জের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

যদিও সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, নীতিন গডকরির হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণেই তিনি আসতে পারেননি বলে তাঁর কাছে খবর। তবে এদিন নীতিন গডকরির পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক বিজেপি নেতার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাদের কেউই আসেননি। শুভেন্দু অধিকারীর না থাকার প্রসঙ্গে সাংসদ দেবশ্রী বলেন, ‘আজ হলদিয়ায় বড় সাংগঠনিক বৈঠক রয়েছে। রাজ্যে দলের পর্যবেক্ষক ওই বৈঠকে থাকবেন। শুভেন্দু অধিকারীও সেই বৈঠকে থাকবেন।‘ দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই ডালখোলা বাইপাস তৈরি হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত।‘

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top