News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি : দীপঙ্করের নেতৃত্বাধীন ত্রিপুরা এখন সুরাটে
Image

বিজয় মার্চেন্ট ট্রফি : দীপঙ্করের নেতৃত্বাধীন ত্রিপুরা এখন সুরাটে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। সুরাটে পৌঁছলো ত্রিপুরার ক্রিকেটাররা। আগামীকাল থেকে সুরাটে অনুশীলন শুরু করবে দীপঙ্কর ভাটনাগর-‌রা। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ভালো ফলাফলের জন্য। বুধবার দুপুরের বিমানে দিল্লি থেকে সুরাট গেলো দীপঙ্কর ভাটনাগরের নেতৃত্বে ত্রিপুরা দলের ক্রিকেটাররা। এদিন রাজ্য ছাড়ার আগে গোটা দসকেই যথেষ্ট আত্মবিশ্বাসী লক্ষ্য করা গেছে। ভালো কিছু করার স্বপ্ন নিয়েও যেনও প্রতিটি ক্রিকেটার রওয়ানা হলো। এবারের দলে বেশীরভাগই নতুন মুখ। ফলে প্রতিটি ক্রিকেটার মুখিয়ে রয়েছে আত্মপ্রকাশেই সকলের নজর কেড়ে নিতে। সুরাটে ১ ডিসেম্বর মহারাষ্ট্র, ৬ ডিসেম্বর অসম, ১১ ডিসেম্বর সিকিম, ১৬ ডিসেম্বর মধ্যপ্রদেশ এবং ২১ ডিসেম্বর ওড়িশার বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত হয়েছে রাজ্যদল। তাতে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে দীপঙ্কর ভাটনাগর। ডেপুটি হিসাবে থাকবে দেবাংশু দত্ত।  দলনায়ক থেকে শুরু করে প্রতিটি ক্রিকেটার বিশ্বাস করেন, আমারা যদি নিজেদের সেরা খেলাটা মাঠে নিংড়ে দিতে পারি তাহলে রাজ্য সাফল্য পাবেই। তা মাথায় রেখেই মাঠে নামবো। নির্বাচিত ক্রিকেটাররা:‌দীপঙ্কর ভাটনাগর (‌অধিনায়ক), দেবাংশু দত্ত (‌সহ অধিনায়ক)‌, জয়জিৎ সাহা, বিশাল শীল, অয়ুষ অনিল দেবনাথ, সৌরদ্বীপ দেববর্মা, শুভজিৎ দাস, সোমরাজ দে, সঞ্জয় নম:‌, দ্বীপ দেব, রাকেশ রুদ্র পাল, সৌরভ সরকার, রিয়াদ হুসেন, শারিফ উদ্দিন, রুদ্র সেনগুপ্ত, পিনাক দেব, অভিক পাল, আকাশ নাথ, সাগর সূত্রধর এবং আকাশ রায়। কোচ:‌ সুজিত রায়, রাশুদেব দত্ত, ম্যানেজার জয়দেব সাহা, ফিজিও সোহাগ চন্দ্র সাহা এবং ট্রেণার:‌ অজিতাভ নাথ।   ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top