News Flash

  • Home
  • খেলা
  • চেন্নাই অ্যাপোলো হসপিটালে শিশু দিবস উদযাপনে বিশেষ অতিথি ত্রিপুরার অর্শিয়া
Image

চেন্নাই অ্যাপোলো হসপিটালে শিশু দিবস উদযাপনে বিশেষ অতিথি ত্রিপুরার অর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। ত্রিপুরার বিস্ময় বালিকা অর্শিয়ার মুকুটে আরও একটি রঙিন পালকের সংযোজন ঘটেছে। শিশু দিবস উদযাপন উপলক্ষে তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথির আসন অলংকৃত করেছে। সেখানকার অ্যাপোলো প্রোটন ক্যান্সার হসপিটালে ঐতিহ্যবাহী শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হসপিটালে চিকিৎসাধীন ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে সাক্ষাৎকার দেয়। পাশাপাশি তাদের হাতে বেশ কয়েকটা দাবার বোর্ডও তুলে দেয়, পরবর্তী সময়ে খেলার জন্য। এ ধরনের তাৎপর্যপূর্ণ বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এবং অংশগ্রহণ করতে পেরে অর্শিয়া ভীষণভাবে আনন্দিত এবং গর্ববোধ করার পাশাপাশি উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top