News Flash

  • Home
  • প্রধান খবর
  • দৈনিক কোভিড-সংক্রমণ ও মৃত্যু আরও তলানিতে, ভারতে সক্রিয় রোগী ১০-হাজারের নীচে
Image

দৈনিক কোভিড-সংক্রমণ ও মৃত্যু আরও তলানিতে, ভারতে সক্রিয় রোগী ১০-হাজারের নীচে

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে কমতে আরও তলানিতে পৌঁছে গিয়েছে, দৈনিক মৃত্যুর সংখ্যাও নিম্নমুখী। রবিবার সারা দিনে ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন, ২০২০ সালের ৮ এপ্রিলের পর এই প্রথম এতটা নামল দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে বিগত ২৪ ঘন্টায় মাত্র একজনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রবিবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৬৬,৯২৪ জন।বিগত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুর পর সমবায় সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫৩২ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৯ হাজার ৪৬৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২০ হাজার ৪৬৫ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৮০-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,২৬,৯২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top