News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনিক শিবির
Image

পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনিক শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷  প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের ৫১ টি ওয়ার্ডেই শিবির করা হচ্ছে৷ এরই অঙ্গ হিসাবে পুর নিগমের ২৭ নং ওয়ার্ডের উদ্যোগে প্রিয়লাল স্মৃতি কমিউনিটি হলে হয় প্রশাসনিক শিবির৷ এদিন শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ ছিলেন কর্পোরেটার সুভাষ ভৌমিক সহ অন্যান্যরা৷ এদিনের শিবিরের মাধ্যমে প্রয়োজনীয় কাগজ ও শংসাপত্র তুলে দেওয়া হয়৷ প্রতিটি মানুষের ঘরে যাতে প্রশাসন পৌঁছে যায় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ দীর্ঘ দিন যারা কাগজ করেননি বা করার সুযোগ পাননি- তাদের সুবিধা করে দিতেই এই শিবিরের আয়োজন৷ প্রতিটি ব্যক্তি যাতে প্রয়োজনীয় কাগজ পায় তা নিশ্চিত করা হচ্ছে৷ এই অভিযান ১০০ শতাংশ সফল বলেও জানান মেয়র৷ বিশেষ শিবিরের সুবিধা নেন ২৭ নং ওয়ার্ডের বাসিন্দারা৷ অনুরূপ ভাবে আগরতলা পুর নিগমের ৩৭ নং ওয়ার্ড অফিস প্রাঙ্গনেও প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়৷ এদিন এই শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷ আগামী দিনে প্রয়োজন অনুযায়ী ফের ওয়ার্ড গুলিতে শিবির করা হবে বলে জানান মেয়র৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সরকার৷ এই ক্ষেত্রে জনগনের সহযোগিতা কামনা করেন তিনি৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top