News Flash

  • Home
  • দেশ
  • কামারহাটিতে জুট মিলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Image

কামারহাটিতে জুট মিলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

বার্লিন, ১২ নভেম্বর (হি.স.) : কামারহাটিতে বিধ্বংসী আগুন। শনিবার আচমকাই আগুন লাগে কামারহাটির জুট মিলে৷ ইতিমধ্যে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে দমকলের কর্মীরা৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই৷ আতঙ্ক ছড়িয়ে জুটমিল সহ গোটা এলাকায়৷

জানা গিয়েছে, শনিবার কাজ চলছিল কামারহাটির জুট মিলে৷ সেই সময় আচমকাই ফিনিশিং বিভাগে আগুন লাগে৷ হুলুস্থুল পড়ে যায় মিলে৷ ওই বিভাগে কর্মরত কর্মীরা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে দেন৷ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মিল সহ এলাকায়৷ কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা৷ খবর দেওয়া হয় দমকল বিভাগে৷ একে একে দমকলের তিনটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে৷ চলছে আগুন নেভানোর কাজ ৷
ফিনিশিং বিভাগের আগুনের পরিমাণ এতটাই তীব্র ছিল যে মিলের চাল ভেঙে পড়ে৷ জুট মিলের ভিতরে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ চলছে আগুন নিয়ন্ত্রণের কাজ৷

প্রসঙ্গত, গত মাসে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয় পর পর তিনটি জুটমিল৷ টিটাগড়ের পার্ক রোডে এই ঘটনায় দমকলের আটটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেছিল৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধ ছিল জুটমিলগুলি৷ সেই সময় রাতের দিকে জুটমিল থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগ ও মিলের মালিকদের৷ দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসতে আসতে পাশের আরও দুটি জুটমিলে আগুন লেগে যায়৷-

Releated Posts

কাতারে বিস্ফোরণে নিহত ১২ ভারতীয়ের মরদেহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২ জন ভারতীয় নাগরিকের মরদেহ শনাক্তকরণ এবং…

ByByNews Desk Jun 23, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jun 23, 2026

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top