News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ওডিশার পাদমপুরের প্রার্থী প্রদীপ পুরোহিত
Image

গুজরাটে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ওডিশার পাদমপুরের প্রার্থী প্রদীপ পুরোহিত

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ভোটমুখী গুজরাটে এবার ৬টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় বিজেপি ১৬০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। গুজরাটে মোট ১৮২টি বিধানসভা আসন আছে। বিজেপি মোট ১৬৬ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল। আর ১৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা বাকি থাকল।

গুজরাটের ধোরাজি, খাম্ভালিয়া, কুতিয়ানা, ভাবনগর পূর্ব, ডেডিয়াপাড়া ও চোরয়াসি বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে শনিবার। ধোরাজি আসনের প্রার্থী হয়েছেন মহেন্দ্রভাই পাড়ালিয়া , খাম্ভালিয়ায় মুলুভাই বেড়া, কুতিয়ানায় ঢেলিবেন মালডেভাই ওদেদারে, ভাবনগর পূর্ব আসনে সেজাল রাজীব কুমার পান্ডিয়া, ডেডিয়াপাড়া আসনের বিজেপি প্রার্থী হলেন হিতেশ দিব্যি ভাসাভা ও চোরয়াসি বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছে সন্দীপ দেশাইকে। এদিকে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওডিশা বিধানসভার আসন্ন উপ-নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে। পাদমপুর আসনের উপ-নির্বাচনে প্রদীপ পুরোহিতকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top