News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় ডিওয়াইএফআইয়ের রক্তদান শিবিরে হামলা
Image

বিলোনীয়ায় ডিওয়াইএফআইয়ের রক্তদান শিবিরে হামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ নভেম্বর৷৷  বিলোনীয়া ব্লাড ব্যাঙ্কের রক্তের সংকট চলছে৷ ব্লাড ব্যাঙ্কের অনুরোধে বৈধ অনুমতি নিয়ে শনিবার বড়পাথরীতে রক্তদান শিবিরের আয়োজন করে ডি ওয়াই এফ আই৷ রক্তদান শিবিরকে ঘিরে এলাকার যুবদের মধ্যে ছিল বেশ উৎসাহ৷ কিন্তু রক্তদান শিবিরকে বানচাল করতে  বিলোনীয়া ব্লাড ব্যাঙ্কের গাড়ী বড়পাথরী বাজারে আসতেই  দুর্বৃত্তরা ব্লাড ব্যাঙ্কের গাড়ী আটক করে এবং ব্লাড ব্যাঙ্কের গাড়ি সহ চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের বড়পাথরী থেকে ফিরিয়ে দেয়৷ পরে  সমাজ দ্রোহীরা হাতে প্ঢোলের ড্রাম লাঠি নিয়ে বড়পাথরী শান্তি পাড়ার  রক্তদান শিবিরে আক্রমন করে এবং রক্তদান শিবিরের স্থানে আগুন লাগিয়ে দেয় এবং রক্ত সংগ্রহের জন্য আনা বিছানার  চাঁদর , রক্তদাতাদের বাইসাইকেল ও তাদের জন্য আনা টিফিন গুলি লুট করে নিয়ে যায়  দুর্বৃত্তরা৷ দুর্বৃত্তদের আক্রমনে দুই জন রক্তদাতা মারাক্তক ভাবে আহত হয় বলে শনিবার বিলোনীয়া ডি ওয়াই এফ আই বিভাগীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করে যুবনেতৃত্বরা৷
সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব বলেন এই ন্যাক্কার জনক ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম৷ তিনি বলেন সারা  রাজ্যে রক্তদান শিবির গুলিতে আক্রমন হচ্ছে শুধু ক্ষমতার লোভে , তিনি আরোও বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে  রাজ্যের মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে আক্রমনকারী রক্তদাতাদের পুড়িয়ে মারার চক্রান্তের সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করতে হবে৷ তিনি বলেন পুলিস  দুষৃকতিকারীদের আশ্রয়দাতার ভূমিকা পালন করছে৷  দুর্বৃত্তদের নেতৃত্বে রক্তদাতাদের পুড়িয়ে মারতে যাওয়া রক্তদান শিবিরে আক্রমন ও লুটপাট চালানো হয়৷ দুর্বৃত্তদের আক্রমনে শিবু বিশ্বাস ও সাধন পাল নামে দুইজন রক্তদাতা  আহত হয়৷ বিস্তিত ঘটনা জানিয়ে পি আর বাড়ী থানায় মামলা দায়ের করা হয়৷ তিনি অবিলম্বে দোষিদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন৷ তিনি বলেন এত আক্রমনের পরেও মুমুর্ষ রুগীদের বাঁচাতে শনিবার রক্তদান করতে প্রস্তুতি নিলে নিরাপত্তার অভাবের জন্য বিলোনীয়া ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করতে আসতে রাজি হয়নি৷ সাংবাদিক সম্মেলনে ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, বিলোনীয়া বিভাগীয় সম্পাদক মধুসুধন দত্ত সহ অন্যান্যরা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top