বেঙ্গালুরু, ১১ নভেম্বর (হি.স.): বেঙ্গালুরুর কে এস আর রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এদিনই ভারত গৌরব কাশি দর্শন ট্রেনেরও যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে কেএসআর রেল স্টেশন থেকে এই দু”টি ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।শুক্রবার অনেক সকালে বেঙ্গালুরুতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুর বিধান সৌধে সন্ত কবি কনকদাস ও মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের শুরু করেছেন প্রধানমন্ত্রী। এরপর বেঙ্গালুরুর কে এস আর রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ও ভারত গৌরব কাশি দর্শন ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

বেঙ্গালুরুতে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু, ভারত গৌরব কাশি দর্শন ট্রেনেরও সূচনা করলেন প্রধানমন্ত্রী
Tags:


















