News Flash

  • Home
  • দেশ
  • কেম্পেগৌড়া বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন, ‘সমৃদ্ধির মূর্তি’ উন্মোচিত করলেন প্রধানমন্ত্রী
Image

কেম্পেগৌড়া বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন, ‘সমৃদ্ধির মূর্তি’ উন্মোচিত করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু, ১১ নভেম্বর (হি.স.): বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নাদপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি, যা ‘সমৃদ্ধির মূর্তি’ নামে পরিচিত সেই মূর্তি উন্মোচন করেছেন। এছাড়াও বেঙ্গালুরুর কেএসআর রেলস্টেশনে সবুজ পতাকা নেড়ে চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করেছেন।

শুক্রবার অনেক সকালেই বেঙ্গালুরুতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুর বিধান সৌধে সন্ত কবি কনকদাস ও মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের শুরু করেছেন প্রধানমন্ত্রী। এরপর বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ও ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন করার পর এদিন ঘুরেও দেখেছেন প্রধানমন্ত্রী।

এদিন একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, কর্ণাটক নিজস্ব প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছে এবং সেই সঙ্গে বেঙ্গালুরু বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল উদ্বোধন করা হয়েছে, যা বেঙ্গালুরুর জনগণের প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রী বলেছেন, ‘স্টার্ট-আপ’ চেতনার প্রতিনিধিত্ব করে বেঙ্গালুরু। বিশ্বজুড়ে ভারত নিজস্ব স্টার্ট আপের জন্য পরিচিত।

প্রধানমন্ত্রী কর্ণাটক থেকে নিজের দক্ষিণ ভারত যাত্রার সূচনা করেছেন। তিনি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেও যাবেন। প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুর ডিন্ডিগুলে গান্ধীগ্রাম গ্রামীণ ইনস্টিটিউটের ৩৬ তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। তেলেঙ্গানার রামাগুন্ডমের আরএফসিএল প্ল্যান্ট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রামাগুন্ডমে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top