News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় প্রতি ঘরে সুশাসন কর্মসূচি
Image

তেলিয়ামুড়ায় প্রতি ঘরে সুশাসন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর৷৷ ব্লক ভিত্তিক প্রতি ঘরে সুশাসনের বিশেষ শিবির ও মেলা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া আর.ডি ব্লকের উদ্যোগে  শুক্রবার তেলিয়ামুড়া ব্লক প্রাঙ্গনে৷  মঙ্গল প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী রায়, উপস্থিত ছিলেন বিধায়ক অতুল দেববর্মা, পুরো পিতা রূপক সরকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় সহ  অন্যান্য বিশিষ্ট জনেরা৷
বিভিন্ন দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে তথা পানি সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে হাঁসের ছানা মুরগির ছানা, মৎস্য দপ্তরের পক্ষ থেকে মাছের পোনা ও মাছ ধরার জাল, বনদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন প্রকার গাছের চারা, মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সার্টিফিকেট, ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের অনুমোদন পত্র ও সহায়ক দলগুলির হাতে আর্থিক সহযোগিতা সহ জব কার্ড তুলে দেওয়া হয়৷
বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী রায় বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন কে সামনে রেখে দেশবাসীর কাছে  প্রধানমন্ত্রী  আহ্বান রেখেছেন যে উনার জন্মদিন যেন প্রতি ঘরে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়, উনার জন্মদিন যেন সেবাই সংগঠন হয়৷ এছাড়া তিনি বলেনসকলের জন্য পাকা বাড়ি নির্মাণ করা র  যে লক্ষ্য এ লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সরকার কাজ করে চলছে৷
তাই প্রতি ঘরে  সুশাসনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার তেলিয়ামুড়া ব্লকের বি.ডি.ও-র সৌজন্যে  প্রতি ঘরে সুশাসন মেলা অনুষ্ঠিত হয়৷ এদিনের এই মেলায় বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে সুবিধাভোগীরা বেশ উৎফুল্লিত৷

Releated Posts

স্বাস্থ্য পরিষেবায় জাতীয় মানের স্বীকৃতি পেল ঊনকোটির দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির

আগরতলা, ২০ জুন: ত্রিপুরার ঊনকোটির জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের অধীনস্থ দেওভ্যালি আয়ুষ্মান আরোগ্য মন্দির জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top