News Flash

  • Home
  • দেশ
  • রাতভর বৃষ্টিতে জলের তলায় চেন্নাই, পুদুচেরিতেও জলযন্ত্রণায় নাজেহাল অবস্থা
Image

রাতভর বৃষ্টিতে জলের তলায় চেন্নাই, পুদুচেরিতেও জলযন্ত্রণায় নাজেহাল অবস্থা

চেন্নাই, ১১ নভেম্বর (হি.স.): সারারাত ধরে অবিরাম ভারী বৃষ্টি, থামেনি শনিবার সকালেও। তার জেরে জলের নীচে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একাধিক এলাকা। তামিলনাড়ু এবং পুদুচেরির ১৪ জেলার স্কুল, কলেজ বন্ধ থাকছে শুক্রবার। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই চেন্নাইয়ে থামবে না বৃষ্টি। তামিলনাড়ুর বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গোটা রাজ্যে ৫,০৯৩টি ত্রাণ শিবির খুলেছে সরকার এবং প্রশাসন। রাজধানী চেন্নাইতেই খোলা হয়েছে ১৬৯টি ত্রাণ শিবির।

চেন্নাইয় শহরের উত্তরে পুলিয়ানথোপে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে বৃষ্টিতে। বাড়ি থেকে বার হয়ে বাজার, দোকান করতে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। চেন্নাইয়ের নিচু এলাকায় জল নিষ্কাশনের জন্য ইতিমধ্যে ৮৭৯টি পাম্প বসানো হয়েছে। জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য ৬০ জন আধিকারিক মোতায়েন করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০০০ আধিকারিকও পরিস্থিতির উপর নজর রাখছেন।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top