News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪ বছরের এক কিশোরকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেওয়ার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে
Image

১৪ বছরের এক কিশোরকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেওয়ার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷  বামুটিয়া পুলিশ ফাঁড়ি থানাধীন পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা আপন সরকারের চৌদ্দ বছরের ছেলেকে এলাকারই এক ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দেওয়ার অভিযোগ করেন তার বাবা৷ঘটনার বিবরণে জানান যায় পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের বাসিন্দা আপন সরকারের চৌদ্দ  বছরের ছেলে পার্থ সরকার গতকাল গভীর রাতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন৷অবস্থার অবনতি দেখে তাকে নিয়ে যাওয়া হয় বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷পার্থ সরকারের পিতা আপন সরকার জানান গভীর রাতে উনার চৌদ্দ বছরের ছেলে বেরীমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র পার্থ সরকার হটাৎ করে অচেতন হয়ে পড়ায় তাকে নিয়ে যান বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে৷এবং তিনি অভিযোগ করেন এই এলাকারই প্রশান্ত দত্ত(বাবুল) নামে এক ব্যাক্তি আপন সরকারের ছেলে পার্থ সরকারকে নেশাজাতীয় দ্রব্য  খাইয়ে দিয়েছেন পড়াশুনায় ভালো ফলাফল করতে পারবে বলে৷অভিযুক্ত প্রশান্ত দত্ত পেশায় একজন গৃহ শিক্ষক ছিলেন,তিনি বাড়ি বাড়ি গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াতেন৷অসুস্থ পার্থ সরকার,পিতা আপন সরকার বর্তমানে বামুটিয়া প্রথামিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷এই ঘটনায় গুটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে,এবং এলাকাবাসীর দাবি অভিযুক্ত প্রশান্ত দত্ত(বাবুল) উনার ছেলের ঔষধ পার্থ সরকারকে খাইয়ে দিয়েছেন৷প্রশান্ত দত্ত(বাবুল) তথা অভিযুক্তের এক ছেলে রয়েছেন মানসিক চিকিৎসাধীন,সেই কারণে অভিযুক্ত প্রশান্ত দত্ত(বাবুল) নিজেও মানসিক অবসাদের বসে এই ঘটনা ঘটিয়েছেন৷এই ঘটনায় গুটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভীত-সন্তুষ্ট  অভিভাবকরা৷ বিশেষ করে ছোট ছোট কিশোর কিশোরী, সুকল ছাত্র-ছাত্রীর অভিভাবকরা৷এলাকাবাসী এই ঘটনার সঠিক তদন্ত মূলে একাকার শান্তির-শৃঙ্খলার পরিবেশ বাজায় রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি,পঞ্চায়েত, ও পুলিশের হস্তক্ষেপ দাবি করেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top