News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ঘুম উৎসব উপলক্ষ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে স্পেশাল জয়রাইড ট্রেনশিলচর-কলকাতা-শিলচর উৎসব স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত
Image

ঘুম উৎসব উপলক্ষ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে স্পেশাল জয়রাইড ট্রেনশিলচর-কলকাতা-শিলচর উৎসব স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত

গুয়াহাটি, ১০ নভেম্বর (হি.স.) : আসন্ন বার্ষিক ঘুম উৎসব উপলক্ষ্যে পর্যটকদের চাহিদা পূরণ করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন পরিষেবার অধীনে একটি স্পেশাল জয়রাইডের সান্ধ্য পরিষেবা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জয়রাইড ট্রেনটি আগামী তিন সপ্তাহব্যাপী উৎসবের প্রতি লক্ষ্য রেখে দার্জিলিং ও ঘুমের মধ্যে আটটি ট্রিপের জন্য ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর (২০২২) পর্যন্ত প্রত্যেক সপ্তাহান্তে উভয় দিক থেকে চলাচল করবে।

জয়রাইড স্পেশাল ট্রেন নম্বর ০২৫৫১ দার্জিলিং-ঘুম ট্রেন দার্জিলিং থেকে ১৮:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে ঘুম-এ ১৮:৪৫ ঘণ্টায় পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৯:১৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে দার্জিলিঙে ১৯:৪৫ ঘণ্টায় পৌঁছবে। জয়রাইড স্পেশাল ট্রেনে ৩টি ফার্স্ট ক্লাস চেয়ার কার থাকবে। প্রত্যেকটি ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচে ৩০টি করে আসন থাকবে।

এছাড়া যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ০৫৬৩৯/০৫৬৪০ নম্বর শিলচর-কলকাতা-শিলচর উৎসব স্পেশাল ট্রেনের চলাচল বিদ্যমান সময়সূচি, স্টপেজ ও গঠনের সাথে আরও দশটি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রেন নম্বর ০৫৬৩৯ শিলচর-কলকাতা স্পেশাল আরও দশটি ট্রিপের জন্য আজ ১০ নভেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ০৬:০০ ঘণ্টায় শিলচর থেকে রওয়ানা দিয়ে পরের দিন ১৩:০০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৬৪০ কলকাতা-শিলচর স্পেশাল আরও দশটি ট্রিপের জন্য ১১ নভেম্বর থেকে ১৩ জানুয়ারি (২০২৩) পর্যন্ত প্রত্যেক শুক্রবার ১৫:০০ ঘণ্টায় কলকাতা থেকে রওয়ানা দিয়ে রবিবার ০০:৩০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। এক প্রেসবার্তায় এই তথ্য দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top