News Flash

Image

কৈলাসহরে মোবাইল চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ সাহায্য নেওয়ার কথা বলে এক লম্পট হাতিয়ে নিলে সাহায্যকারীর মোবাইল ফোন৷ ঘটনাটি ঘটে কৈলাসহর পুরপরিষদের অধীনে উত্তর গোবিন্দপুর ৯ নং ওয়ার্ড এলাকায়৷ জানা যায় দুর্গানগর ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বাবুল চক্রবর্তীর ছেলে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ উঠেছিল৷ গত কিছুদিন আগে তার উপনয়ন না হবার কারণে কৃষ্ণানন্দ শান্ডিল নামে এক পুরোহিতের কাছে সহযোগিতার কথা বললে তিনি সাহায্য করবেন বলে জানান৷ সেই সুবাদে এই লম্পট প্রতিদিন পুরোহিতের বাড়িতে যাতায়াত করত৷ আজ সকাল ৯ টায় নির্জনতার সুযোগ নিয়ে পুরোহিতের ১০ হাজার টাকার মোবাইল ফোনটি হাতিয়ে নেয়৷ এরপর তিনি নিজের প্রয়োজনে ফোনটি আনতে গেলে উনি দেখেন উনার মোবাইল ফোনটি উনার ঘরে নেই৷ অনেক খোঁজাখুঁজি করার পর মোবাইল ফোনটি খুজে না পেয়ে তিনি বুঝতে পারেন ওই লম্পট সুমন চক্রবর্তী উনার মোবাইল ফোনটি হাতিয়ে নিয়েছে৷ এরপর তিনি আজ সন্ধ্যায় কৈলাসহর থানাতে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পাশাপাশি উনি সংবাদমাধ্যমের দ্বারস্থ হন৷ এখন দেখার বিষয় হলো পুলিশ প্রশাসন উক্ত ঘটনা সম্পর্কে তদন্ত ক্রমে কি ভূমিকা গ্রহণ করে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top