News Flash

  • Home
  • দেশ
  • ডাবল ইঞ্জিন সরকার হিমাচলের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের ইতিহাস রচনা করেছে : অমিত শাহ
Image

ডাবল ইঞ্জিন সরকার হিমাচলের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের ইতিহাস রচনা করেছে : অমিত শাহ

পালমপুর, ১০ নভেম্বর (হি.স.): ডাবল ইঞ্জিন সরকার হিমাচল প্রদেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের ইতিহাস রচনা করেছে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের পালমপুরের সূলহ বিধানসভা এলাকার নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদীজি এবং জয়রামজি হিমাচলের উন্নয়নে পাঁচ বছরে কোনও খামতি রাখেননি। আইআইটি, এইমস, মেডিকেল কলেজ, এমবিবিএস আসন বৃদ্ধি, রাস্তা অথবা বিদ্যুতের কারখানা, ডাবল ইঞ্জিন সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের ইতিহাস রচনা করেছে।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কংগ্রেসের কাছে কোনও ইস্যু নেই, তাঁরা বলেন হিমাচলে একবার বিজেপি এবং একবার কংগ্রেস ক্ষমতায় আসে, আমি বলতে চাই সেই সময় চলে গিয়েছে। মণিপুর, অসম, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডে আবার বিজেপি সরকার গঠিত হয়েছে এবং এবার হিমাচলেও বিজেপি আসতে চলেছে। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা গ্যারান্টি দেয়। রাহুল বাবা, হিমাচলের মানুষ এমন গ্যারান্টি মানে না, তারা উন্নয়নের কাজে বিশ্বাসী। হিমাচল প্রদেশে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাঠানোর কাজ করেছে বিজেপি।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top