News Flash

  • Home
  • দিনের খবর
  • আরও খানিকটা কমল দিল্লির দূষণ, কমেছে খড় পোড়ানো ধোঁয়াও
Image

আরও খানিকটা কমল দিল্লির দূষণ, কমেছে খড় পোড়ানো ধোঁয়াও

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): ধীরে ধীরে হাওয়া বদল হচ্ছে দিল্লিতে, বৃহস্পতিবার আরও একটু কমল দিল্লির বাতাসে দূষণের পরিমাণ। বুধবার রাতে দিল্লি এবং আশেপাশের এলাকাগুলিতে প্রবল হাওয়ার কারণে দিল্লির বাতাস ‘খুব খারাপ’ থেকে ‘খারাপ’ হয়েছে। দিল্লির বাতাসে খড় পোড়ানো ধোঁয়ার পরিমাণও কমেছে প্রায় ৫ শতাংশ। বুধবার রাতে বাতাসে দূষণ সৃষ্টিকারী ধূলিকণা এবং কার্বনকণা খানিকটা কমলেও বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স)-এর খুব একটা উন্নতি হয়নি।

বুধবার রাতের প্রবল হাওয়ার কারণে বাতাসে ধোঁয়াশার পরিমাণ কমে গিয়েছে অনেকটাই। বেড়েছে দৃশ্যমানতাও। বৃহস্পতিবার সকালে দিল্লির বাতাসে সামগ্রিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০৩, আগের দিন বুধবারই তা ছিল ৩২৯। অর্থাৎ দিল্লির বাতাসের দূষণ অনেকটাই কমেছে। উত্তর প্রদেশের নয়ডার বাতাসও দূষণ-মুক্ত হচ্ছে, সেখানে এদিন এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০৯। গুরুগ্রামের দূষণ একধাক্কায় অনেকটাই কমেছে, হরিয়ানার এই শহরে বৃহস্পতিবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ১৪৪।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top