News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি আবগারি নীতি মামলা : দু’টি কোম্পানির দুই বড় কর্তা ইডি-র জালে
Image

দিল্লি আবগারি নীতি মামলা : দু’টি কোম্পানির দুই বড় কর্তা ইডি-র জালে

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): দিল্লি সরকারের আবগারি নীতিতে অনিয়মের অভিযোগের তদন্তে নেমে দু’টি ওষুধ প্রস্তুতকারী সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজনের নাম-শরত রেড্ডি। তিনি অরবিন্দ ফার্মা নামে একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। অপরজন হলেন-বিনয় বাবু। পার্নোড রিকার্ড কোম্পানির সঙ্গে যুক্ত বিনয়।

২০২১ সালের নভেম্বরে নতুন আবগারি নীতি আনে দিল্লি সরকার। মদ কেনার পাশাপাশি বিক্রির পদ্ধতিতেও বেশ কিছু বদল আনা হয়। নতুন আবগারি নীতিতে সরকারি মদের দোকানগুলি বন্ধ করে বেসরকারি মদের দোকানগুলিকে মদ বিক্রির অনুমতি দেওয়ার কথা বলা হয়। কেজরিওয়াল সরকার চেয়েছিল, নতুন করে ৮৪৯টি মদের দোকান খোলা হবে। রাজধানীর ৩২টি অঞ্চলে এই মদের দোকান খোলার পরিকল্পনা ছিল।

এই নীতি কার্যকর করতে আবগারি লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ফলে নতুন আবগারি নীতি চালুর ঠিক ৮ মাস পর তা প্রত্যাহার করা হয়। এই মামলায় এখনও পর্যন্ত অনেক তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সেপ্টেম্বরেই এটি একটি মদ প্রস্তুতকারী সংস্থা ইন্দোস্পিরিট-এর ব্যবস্থাপনা পরিচালক সমীর মাহান্দ্রুকে গ্রেফতার করা হয়।

Releated Posts

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top