News Flash

  • Home
  • দিনের খবর
  • কোয়েম্বাটুর বিস্ফোরণ মামলায় ৪৩টি ঠিকানায় এনআইএ-এর তল্লাশি, ধৃত ৬ অভিযুক্ত
Image

কোয়েম্বাটুর বিস্ফোরণ মামলায় ৪৩টি ঠিকানায় এনআইএ-এর তল্লাশি, ধৃত ৬ অভিযুক্ত

চেন্নাই, ১০ নভেম্বর (হি.স.): কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তে তামিলনাড়ু ও কেরলের ৪৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বৃহস্পতিবার সকাল থেকে তামিলনাড়ু ও কেরলের ৪৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালান এনআইএ আধিকারিকরা। এই ৪৩টি ঠিকানার মধ্যে রয়েছে কোয়েম্বাটুরের জি এম নগর ও এইচ এম পি আর স্ট্রিটও। আইএইএ জানিয়েছেন, বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাই, কোয়েম্বাটুর, তিরুভাল্লুর, থিরুপ্পুর, নীলগিরি, চেঙ্গলপাতু, কাঞ্চিপুরম এবং নাগাপট্টিনম এবং কেরালার পালাক্কড়ে ৪৩টি স্থানে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশির সময় সন্দেহভাজনদের বাড়ি থেকে ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

চলতি বছরের ২৩ অক্টোবর কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। একটি গাড়িতে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ হয়। ২৩ অক্টোবর ভোররাতের ওই বিস্ফোরণে মৃত্যু হয় জামেশা মুবীন নামে একজনের। তামিলনাড়ুর পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার সকাল থেকে তামিলনাড়ু ও কেরলের ৪৩টি ঠিকানায় তল্লাশি অভিযান চালান এনআইএ গোয়েন্দারা। কোট্টামেদু, পোনভিঝা নগর, রথিনাপুরী ও উক্কাদাম প্রভৃতি এলাকায় সন্দেহভাজনদের ঠিকানায় তল্লাশি চালানো হয়। এনআইএ জানিয়েছে, এই মামলায় এ পর্যন্ত ৬ জন অভিযুক্তকে করা হয়েছে। অভিযুক্তরা চাঞ্চল্যকর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে আইইডি তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক ও অন্যান্য উপাদান সংগ্রহের জন্য মৃত জেমেশা মুবিনের সাথে ষড়যন্ত্র করেছিল।

Releated Posts

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top