News Flash

Image

১০৩২৩ এর আরও এক শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ প্রায়ত হলেন ১০৩২৩ চাকুরীচ্যুতদের আরও একজন৷ বৃহস্পতিবার ভোরে প্রয়াত হন খুমুলুঙ নিবাসী সুজীত দেববর্মা৷  ১০৩২৩ এই সংখ্যা রাজ্যের রাজনৈতিক পালা বদলে গুরুত্ব পূর্ণ ভূমিকা নিয়েছিল ২০১৮ সালে৷ তাদের স্বপ্ণ ও আকাঙ্খা ছিল নতুন সরকার তাদের দিকে মানবিক দৃষ্টিতে তাকাবে৷ ফিরে পাবে চাকুরী৷ কিন্তু সময় যত গড়িয়েছে রাজনৈতিক দোলাচলে আইনী বেষ্টনীতে আবৃস্ট হয়ে সেই স্বপ্ণ ভঙ্গ হয়েছে তাদের৷ একাধিক দলে দ্বিধা বিভক্ত ১০৩২৩ -র সদস্যরা লড়াই আন্দোলন চালিয়ে গেছেন সমান তালে৷ রাজপথে আন্দোলনে নেমে গ্রেপ্তারও হতে হয় অনেককেই৷ নির্বাচন দোর গোড়ায়৷ এখন আবার একাংশ ১০৩২৩-র সদস্যদের মত পরিবর্তন হয়েছে৷ সরকারের সঙ্গ ছেড়ে তারাও এখন রাজপথে নেমেছে অনশনে৷ কিন্তু থেমেই নেই মৃত্যু মিছিল৷ বৃহস্পতিবার খুমুলুঙ এলাকার বাসিন্দা ১০৩২৩-র এক সদস্য সুজীত দেববর্মা প্রয়াত হলেন৷ চাকুরী হারানোর পর থেকেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি৷ এরই মাঝে হৃদরোগে আক্রান্ত হন৷ ভর্তি ছিলেন খুমুলুঙ হাসপাতালে৷ অবশেষে শেষ রক্ষা হলনা৷ কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী , সন্তানেরা৷ এখনো পর্যন্ত মোট ১৪৫ জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে৷ এদের মধ্যে ৬ জন জনজাতি অংশের মানুষ৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top