News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা বিশালগড় হাসপাতালে, অ্যাম্বুলেন্সে ভাঙচুর
Image

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা বিশালগড় হাসপাতালে, অ্যাম্বুলেন্সে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ রোগীর মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা বিশালগড় মহাকুমা হাসপাতালে৷ মৃত রোগীর নাম বিশ্বজিৎ নমঃ৷ বাড়ি গোকুলনগর এলাকায়৷ বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসকের চরম গাফিলতি ও অ্যাম্বুলেন্সের অভাবে প্রাণ গেল এক রোগীর৷ ঘটনার বিবরণে জানা যায় বিশালগড় পূর্ব গকুলনগর এলাকা থেকে বুধবার বিকেলে বিশ্বজিৎ নমঃ নামে এক ব্যক্তিকে চিকিৎসা জন্য পরিবারের লোকজনেরা নিয়ে আসে মহকুমা হাসপাতালে৷ পরবর্তী সময়ে বিশ্বজিৎ নমঃ অবস্থা খুবই গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ অ্যাম্বুলেন্স এর মধ্যে তোলা মাত্র রোগীর মৃত্যু হয়৷ পরবর্তী সময়ে রোগীর আত্মীয় পরিজনরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালায় হাসপাতালের অ্যাম্বুলেন্সে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ রোগী পরিজনদের অভিযোগ, রোগী শারীরিক অবস্থা আশঙ্কা জনক হওয়ার পর চিকিৎসককে অবগত করা হয়েছিল৷ এবং আগরতলা জিবি হাসপাতালে রেফার করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল৷ কিন্তু চিকিৎসক প্রথমে রেফার নিয়ে তালবাহানা করে৷ পরবর্তী সময় লিখিত দিয়ে রেফার নিলেও অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চায় নি৷ যার ফলে দীর্ঘক্ষণ কেটে যায়৷ দীর্ঘ সময়ের পর অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া গেলেও রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে৷   চিকিৎসক জানান যেদিন রুগীর পরিজনেরা এসে বলে জিবি হাসপাতালে রেফার করার জন্য৷ সাথে সাথে রোগীর কাছে গিয়ে রোগীর অবস্থার অবনতি দেখে আইজিএম হাসপাতালে রেফার করা হয়েছিল৷ কিন্তু অ্যাম্বুলেন্সে রোগী তোলা মাত্রই মৃত্যুর কুলে ঢলে পারে৷

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top