News Flash

  • Home
  • দেশ
  • বাঘ ঢুকতে পারে গ্রামে, শীতের শুরুতে মাইকে সতর্কবার্তা বন দফতরের
Image

বাঘ ঢুকতে পারে গ্রামে, শীতের শুরুতে মাইকে সতর্কবার্তা বন দফতরের

কুলতলি, ৯ নভেম্বর (হি. স.) : শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গল লাগোয়া বাসিন্দাদের সতর্ক করে বার্তা দিল বনদফতর । বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিস্তীর্ণ এলাকায় বন দফতরের পক্ষ থেকে মাইকে প্রচার করা হয় জঙ্গল ছেড়ে এখন লোকালয়েও চলে আসতে পারে বাঘ৷ ভাটার সময় নদী সাঁতরে গ্রামে ঢুকে শিকার করতে পারে গৃহস্থের গরু ও ছাগল৷তাই জঙ্গল লাগোয়া বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে৷

শীতের সময় সুন্দরবনের নদীগুলির জল যেমন শান্ত থাকে, তেমনি ভাটার সময় অনেকটাই জেগে ওঠে চর৷ বন্যপ্রাণ বিশেষজ্ঞদের বক্তব্য, সাধারণত শীতকালেই বাঘিনীরা বাচ্চার জন্ম দেয়৷ এবং সন্তান জন্ম দেওয়া বাঘিনীরা একদিকে যেমন ক্ষুধার্ত থাকে, তেমনি হয়ে ওঠে হিংস্র৷ ফলে এই সময় জঙ্গল লাগোয়া নদী ও খাঁড়িতে মাছ ধরতে এলে তাদের আক্রমণের মুখে পড়ার ষোলআনা আশঙ্কা থাকে। এই অবস্থায় বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বিস্তীর্ণ এলাকায় বনদফতরের পক্ষ থেকে সচেতন থাকার বার্তাও দেওয়া হয়৷ দক্ষিণ ২৪ পরগনার বন দফতরের পক্ষ থেকে রীতিমতো মাইকে প্রচার করা হয়েছে বিভিন্ন এলাকায়৷ বলা হয়েছে লোকালয়ে বন্যপ্রাণীর দেখা মিললেই বনদফতরে তা সঙ্গে সঙ্গে জানাতে৷
বাঘ ও মানুষের সংঘাত এড়াতে সচেতনতার বার্তা যেমন প্রচার করা হয়েছে, তেমনি বাঘরোল তথা ফিশ ক্যাট সম্বন্ধেও সচেতন করানো হয়৷ ঝড়ের দাপট থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বাঁচানোর আবেদনও করা হয়েছে স্থানীয়দের কাছে৷ আয়লা-আমফান-যশের মত সুপার সাইক্লোনের ক্ষয়ক্ষতি তুলে ধরে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কতটা কাজের তাও সবিস্তারে প্রচার করা হয়৷
প্রসঙ্গত, গতবছর শীতের মরসুমে কুলতলি সহ বেশ কিছু এলাকায় বাঘ সহ হিংস্র বন্যপ্রাণী ঢুকে আতঙ্ক ছড়িয়েছিল৷ বন্যপ্রাণ ও মানুষের সংঘাত এড়াতে এবার তাই আগেভাগেই সচেতন থাকার বার্তা দিচ্ছে বনদফতর৷ 

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top