News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক, ইডি-সিবিআই নিয়ে তোপ মমতার
Image

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক, ইডি-সিবিআই নিয়ে তোপ মমতার

কৃষ্ণনগর, ৯ নভেম্বর (হি.স.) : ফের বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে কাজে লাগানো হচ্ছে বলে আরও একবার সরব হলেন তিনি। বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ভাবে লড়াইয়ের ডাকও দিলেন তিনি।

বুধবার কৃষ্ণনগরের জনসভার মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “বিজেপি তাড়াহুড়ো করছে কেন? লোক ধরছে। এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন কেন? কেন দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে? আরে রাজনৈতিকভাবে লড়াই করো। আমি রাজনৈতিকভাবে লড়তে প্রস্তুত। গায়ের জোরে যারা নির্বাচন করে তারা ঠিক করে না। গায়ের জোরে নয়। চৈতন্যদেবের ধাম। মানুষকে ভালবাসতে হবে। ভালবেসে জয় করতে হবে।”
দলীয় নেতাকর্মীদের ভুলত্রুটির কথা কার্যত মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা-দুটো লোক ভুল করতে পারে। তার জন্য সবাই খারাপ হয়ে যায়? আমি চাই যারা ভুল ত্রুটি করবে তারা শুধরে নেবে। তৃণমূল কর্মীরা মাথা উঁচু করে চলবে। কোনও লোভ যেন তাদের গ্রাস করতে না পারে। লোভ করে অর্থ করা মানে যার কাছে রাখছেন মেরে দিচ্ছে। লোভ করে অর্থ করা মানে সমাজে বদনাম হচ্ছে।”

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top