News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে আল কায়দা জঙ্গি সন্দেহে হাওড়ার ছেলে গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য
Image

কাশ্মীরে আল কায়দা জঙ্গি সন্দেহে হাওড়ার ছেলে গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য

কাশ্মীরে আল কায়দা জঙ্গি সন্দেহে হাওড়ার ছেলে গ্রেফতার, এলাকায় চাঞ্চল্য
হাওড়া, ৮ নভেম্বর (হি. স.) : জঙ্গি সংগঠন আল-কায়দার সদস্য সন্দেহ কাশ্মীরে গ্রেফতার হাওড়ার ছেলে। এই ঘটনায় মঙ্গলবার তাঁর এলাকায় বাসিন্দাদের মধ্যে রীতিমত চাঞ্চল্য দেখা দিয়েছে।

সোমবার রামবান থেকে চিনা গ্রেনেড ও অস্ত্রশস্ত্র-সহ হাওড়ার ৩০ বছর বয়সী যুবককে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। ৫ ভাই, ২ বোন। ছোট থেকেই অভাবের সংসার। আমিরউদ্দিনের বাবা ১০০ দিনের কাজ করতেন। সেই আয়েই চলত সংসার। পরিবারের দাবি, কাশ্মীরে বিয়ে করে সংসার পেতেছিল আমিরুদ্দিন। কিন্তু বাড়ির সঙ্গেও যোগাযোগ ছিল। যে কোনও অনুষ্ঠান বা উত্‍সবে বাড়ি আসত। ভোট দিতেও এসেছিল।

মাদ্রাসায় পড়ানো আর জামাকাপড়ের ব্যবসার আড়ালে কি চলত জঙ্গি কার্যকলাপ ? কাশ্মীরের রামবানে সন্দেহভাজন আল কায়দা জঙ্গি গ্রেফতারে নতুন তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ধৃত আমিরউদ্দিন খানের বাড়ি হাওড়ার সাঁকরাইলের মাশিলা গ্রামে।

পরিবারের দাবি, স্থানীয় স্কুলে পড়াশোনার পাট চুকিয়ে উত্তরপ্রদেশে যায় আমিরুদ্দিন। রাজ্যে ফিরেও ২০০৭-এ কাশ্মীরে চলে যায় ওই যুবক। পরিবারের দাবি, ওখানে মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি, হাওড়া থেকে পোশাক নিয়ে গিয়ে বিক্রি করত আমিরুদ্দিন। মাসপাঁচেক আগে ইদের সময় শেষবার বাড়ি এসেছিল ওই যুবক। জঙ্গি সন্দেহে হাওড়ার ছেলেকে গ্রেফতারের পর বিস্ফোরক আইন, অস্ত্র আইন ও ইউএপিএ ধারায় মামলা শুরু করেছে পুলিশ। জঙ্গি সন্দেহে ছেলে ধরা ধরায় আমিরুদ্দিন খানের পরিবার ও মাশিলা গ্রামের স্থানীয় বাসিন্দারা হতবাক। আপাতত তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেদিকেই তাকিয়ে পরিবারের লোকজন।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top