News Flash

  • Home
  • দিনের খবর
  • হস্টেলের খরচ বৃদ্ধির প্রতিবাদ, টানা ঘেরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন
Image

হস্টেলের খরচ বৃদ্ধির প্রতিবাদ, টানা ঘেরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন

কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : হস্টেলে মেস ব্যবস্থা ফেরাতে আন্দোলনে পড়ুয়ারা। সোমবার বিকেল ৫টা থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিনকে ঘেরাও করা হয়। মঙ্গলবার দুপুরেও ঘেরাও চলছে।

প্রেসিডেন্সির পড়ুয়াদের অভিযোগ, ইডেন হিন্দু হস্টেলের সুপার নিয়োগ-অ্যাডমিশন সম্পন্ন হয়ে গিয়েছে। অথচ লকডাউনের পরও হস্টেলের মেস ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তা এখনও চালু হয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, এতদিন ধরে আবাসিকরা নিজেদের মতো করে এতদিন খাবারের ব্যবস্থা করছিলেন। কিন্তু বর্তমানে তাঁদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই অগত্যা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি পড়ুয়াদের।

সোমবার বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস-র ঘরের সামনে আন্দোলন শুরু করেছেন হস্টেল আবাসিকরা। তাঁদের দাবি, হস্টেল খোলার দু’মাসের মধ্যে এস্টাব্লিসমেন্ট চার্জ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। মাসিক বেডের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আবাসিক পড়ুয়ারা। যদিও এপ্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top