News Flash

  • Home
  • দেশ
  • আডবাণীর বাড়িতে মোদী ও রাজনাথ, জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন প্রবীণ নেতা
Image

আডবাণীর বাড়িতে মোদী ও রাজনাথ, জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন প্রবীণ নেতা

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর ৯৫ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির সমস্ত নেতৃত্ব। মঙ্গলবার সকালে লালকৃষ্ণ আডবাণীর দিল্লির বাসভবনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আডবাণীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজেপি-র সবচেয়ে বেশি সময় ধরে সভাপতি থাকা আডবাণীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও। প্রবীণ এই নেতাকে পথপদর্শক হিসাবেও উল্লেখ করেন নাড্ডা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আডবাণীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন অমিত শাহ।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top