News Flash

  • Home
  • দেশ
  • শিখ দাঙ্গার হত্যাকারীদের সাজা না হওয়ায় ক্ষোভ অখিল ভারত হিন্দু মহাসভার
Image

শিখ দাঙ্গার হত্যাকারীদের সাজা না হওয়ায় ক্ষোভ অখিল ভারত হিন্দু মহাসভার

কলকাতা, ৮ নভেম্বর (হি. স.) : চুরাশির শিখ দাঙ্গার হত্যাকারীদের সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল অখিল ভারত হিন্দু মহাসভা। মঙ্গলবার সংগঠনের সভাপতি (পশ্চিমবঙ্গ) চন্দ্রচূড় গোস্বামী এক বিবৃতিতে এ ব্যাপারে প্রকাশ্য মন্তব্য করেন।

চন্দ্রচূড়বাবু জানিয়েছেন, “আমরা আজও লজ্জিত এটা ভেবে যে চুরাশির শিখ দাঙ্গার হত্যাকারীরা এবং অপরাধীরা আজও শাস্তি পায়নি। এই দাঙ্গা বা হত্যালীলা দুটি সম্প্রদায়ের মধ্যে হয়নি, হয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের গুন্ডামির জন্য। আগে না হয় দেশে কংগ্রেস সরকার ছিল কিন্তু এখন তো মোদীজির বিজেপি সরকার। তবুও সেই হতভাগ্য পীড়িতরা আজও বিচার পেলেন না। এর উত্তর প্রধানমন্ত্রীকে দিতেই হবে কারণ আমরা সবাই জানি “Justice delayed is justice denied.”

অখিল ভারত হিন্দু মহাসভা এদিন রবীন্দ্রসদন সংলগ্ন রানুছায়া মঞ্চে গুরু নানক জন্মজয়ন্তী উপলক্ষে পালন করে সম্প্রীতি দিবস। তাদের তরফে বলা হয়, “পশ্চিমবঙ্গ এবং ভারতের মাটি বহুত্ববাদের মাটি। আমরা গর্বিত যে এই ভারতের মাটিতেই জন্ম গ্রহণ করেছেন গুরু নানক এবং শিখ সম্প্রদায়ের দশ গুরু, যাঁরা নিজের এবং নিজের শিশু সন্তানদের প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু বিধর্মী জিহাদী আক্রমণের সামনে নিজের ধর্ম পরিবর্তন করেননি।

আজও শিখ সম্প্রদায়ের ভায়েরা “পঞ্চ ক” ধারণ করেন এই মাটি এবং সনাতনী সংস্কৃতির রক্ষার উদ্দেশ্য। স্বাধীনতার ইতিহাসেও আমরা ভগৎ সিং বা উধম সিং এর মত ভারতের অমর শহীদদের পেয়েছি যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন ও যৌবন উৎসর্গ করেছেন । আমরা অবশ্যই দাবী করছি জলিয়ানওয়ালাবাগের হত্যা কান্ডের জন্য,নিজেদের গর্হিত কৃতকর্মের জন্য ইংল্যান্ড সরকারকে ক্ষমা চাইতেই হবে। অথচ আমরা দেখলাম ইংল্যান্ডের রানীর মৃত্যুতে ভারত সরকারের নির্দেশে ভারতের পতাকা তিনদিন অর্ধনমিত থাকলো।”

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top