News Flash

  • Home
  • দেশ
  • গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা লেগে প্রাণ গেল মহিলার  
Image

গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কা লেগে প্রাণ গেল মহিলার  

গান্ধীনগর, ৮ নভেম্বর (হি.স.) : গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল এক মহিলার। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মহিলার বয়স ৫৪ বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গুজরাটের রাজধানী থেকে মুম্বই যাচ্ছিল ট্রেনটি। ৪টে ৩৭ নাগাদ দুর্ঘটনায় প্রাণ হারান বিয়াত্রিচে আর্চিবল্ড পিটার নামের ওই মহিলা। তিনি আনন্দ রেল স্টেশনের কাছে রেললাইন পেরচ্ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তিনি আহমেদাবাদের বাসিন্দা হলেও আনন্দে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ট্রেনটি আনন্দ স্টেশনে দাঁড়ায় না। তাই স্টেশনের কাছাকাছি থাকলেও তা যথেষ্ট দ্রুতগতিতেই যাচ্ছিল। সামনাসামনি পড়ে যাওয়ায় আর সরে যাওয়ার সুযোগ পাননি ।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এই লাইনে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু গত এক মাস ধরেই বারবার সমস্যার মুখে পড়েছে ট্রেন চলাচল। এরই মধ্যে তিনবার গবাদি পশুর সঙ্গে ধাক্কা লেগে ঘটেছে দুর্ঘটনা। ব্যাহত হয়েছে পরিষেবা। গত ৬ অক্টোবর চারটি মোষের এক দল এসে পড়ে ট্রেনের সামনে। এর পরদিন আনন্দের কাছে ধাক্কা লাগে গরুর সঙ্গে। এছাড়াও সম্প্রতি একটি ষাঁড়ের সঙ্গেও ধাক্কা লাগে বন্দে ভারত এক্সপ্রেসের। সবক্ষেত্রেই ট্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top