News Flash

  • Home
  • দেশ
  • আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন, সভায় শিখদের কাছে আবদার মমতার
Image

আমার ঘরে একটু হালুয়া পাঠাবেন, সভায় শিখদের কাছে আবদার মমতার

কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিখ সমাজের কাছে হালুয়া খাওয়ার আবদার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার কলকাতায় গুরু নানক জন্মজয়ন্তীর এক অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বললেন, “আপনারা ভাল করে গুরুপরব করবেন। আর আমার ঘরে হালুয়া পাঠাবেন।” এর পাশাপাশি গুরুনানক ভবনের কথাও বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গুরুনানক ভবনের কথা আপনারা বলেছেন। ওটি ৬ কোটির টাকার সম্পত্তি। আমাদের সেটি একবারে করা সম্ভব নয়। আপনারা আমাকে আর একবার আবেদন দিন। আমি এক টাকায় দিয়ে দেব। সামাজিক কাজের জন্য আমরা দিতে পারব। আমরা হিডকো বোর্ড হয়ে মন্ত্রিসভায় পাশ করিয়ে তা করে দেব৷”

মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে সোমবারই গুরু নানকের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে পৌঁছে যান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, শিখ সমাজের অনেকেই আছেন এখানে। আগামিকাল আমি কৃষ্ণনগর যাব। তাই আজ এলাম। আমাদের সঙ্গে আপনাদের সারাবছর যোগাযোগ আছে। আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা। সবাই ভাল থাকুন। আমি সবাইকে অভিনন্দন জানাই।”

এর পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বাংলার সঙ্গে পঞ্জাবকেও এক সুতোয় গাঁথলেন তিনি। বললেন, “পঞ্জাব ও বাংলার ইতিহাস স্বাধীনতা সংগ্রামে এক। আন্দামানে গিয়ে দেখুন। সেখানে সেলুলার আছে। সেখানে গিয়ে দেখবেন, যাঁরা স্বাধীনতার লড়াই লড়েছেন, তাঁদের মধ্যে সবার আগে আছেন পঞ্জাব ও বাংলা। তাই সবসময় বাংলার সঙ্গে পঞ্জাবের যোগ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর জনগনমণ লিখেছিলেন পঞ্জাব দিয়ে। পঞ্জাবের মানুষ দেশকে রক্ষা করেন। সীমান্তে প্রচুর সংখ্যায় তাঁরা আছেন। এনারা দেশের জন্য কাজ করেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top