News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াইয়ে লেনিনের প্রতিকৃতিতে অগ্ণিসংযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ সিপিএমের
Image

খোয়াইয়ে লেনিনের প্রতিকৃতিতে অগ্ণিসংযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷  খোয়াইয়ের তাঁত চৌমুহনীতে নভেম্বর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রচার-সজ্জা এবং লেনিনের প্রতিকৃতি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করা হয়৷ ৭ই নভেম্বর মহান নভেম্বর বিপ্লব দিবসে সিপিআইএমের প্রচারসজ্জা নষ্ট ও লেনিনের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে কম সিপিআইএম কর্মী সমর্থকরা৷
মহকুমা এলাকার বিভিন্ন স্থানে সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে পালন করা হয় মহান নভেম্বর বিপ্লব দিবস৷ খোয়াই মহকুমার অন্যান্য স্থানের ন্যায় খোয়াই তাত চৌমুহনী এলাকায় সিপিআইএম পার্টি অফিসের সামনে নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করা হয় আজ সকাল সাতটায়৷ উদযাপন করার কিছুক্ষণ পর একদল দুষৃকতিকারী সিপিআইএমের প্রচারসজ্জা ও লেলিনের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ তারই প্রতিবাদে খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সকাল ৯ টায় তাঁত চৌমুহনী এলাকায় খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে৷ এই অবরোধের ফলে রাস্তার দুপাশ ব্যাপক যানজট সৃষ্টি হয়৷ অবরোধস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী৷ অররোধকারিদের পুলিশ গ্রেপ্তার করে ধলাবিলস্থিত পুলিশ লাইনে নিয়ে যায়৷ সিপিআইএম দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে বিরোধীদের রাজনৈতিক অধিকার ও মত প্রকাশের অধিকার ক্ষুন্ন করার চেষ্টায় লিপ্ত হয়েছে বিজেপির একাংশ৷ এ ব্যাপারে থানা ও পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানালেও কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ করা হয়৷ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিপিআইএম খোয়াই বিভাগীয় কমিটি৷

Releated Posts

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top