News Flash

  • Home
  • দিনের খবর
  • সমবায় নির্বাচনে বিজেপি-র জয় নিয়ে শুরু রাজনৈতিক চর্চা
Image

সমবায় নির্বাচনে বিজেপি-র জয় নিয়ে শুরু রাজনৈতিক চর্চা

কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : নন্দকুমারে সমবায় নির্বাচনে বিজেপি-র বিপুল জয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

নন্দকুমারে সমবায় নির্বাচনে জয়ের পর সোমবার টুইটারে বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লিখেছেন, “নন্দকুমার ব্লকের চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় বিজেপির। ৬৩টি আসনের মধ্যে ৪৩ টিতে জয় বিজেপির। সকল বিজয়ী প্রার্থীদের গৈরিক অভিনন্দন!”

তবে এই নিয়ে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা ও ব্লকস্তরে সেতুবন্ধনের দায়িত্বে থাকা কুণাল ঘোষ বলেন, “বড় কথা হল, তৃণমূলকে ঠেকানোর জন্য বিজেপি – সিপিএমকে প্রকাশ্যে হাত মেলাতে হচ্ছে। এই ধরনের ছোট ছোট নির্বাচনে যদি তারা হাত মিলিয়ে লড়ে, তাহলে তাদের বেআব্রু করতে আমাদের আরও সুবিধা হয়।”

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী এদিন কুণাল ঘোষের অভিযোগ প্রসঙ্গে বলেন, “এখানে আমার অবিশ্বাসের কিছু নেই। তৃণমূল স্তরে কী হচ্ছে, তা কেউ বলতে পারে না। কারও নিয়ন্ত্রণে থাকে না এটি। কিন্তু তৃণমূল স্তরে আমরা দেখেছি, বাম থেকে রামে গিয়েছে লোক। ভোট ট্রান্সফার হয়েছে। যা সত্য, তা সত্য। অতএব সিপিএম দলের বিষয়টি দেখা উচিত।”

প্রসঙ্গত, এই সমবায়ের রবিবারের নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল ৬৩। সব ক’টি আসনেই জয়ী হল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি। আর এই নিয়েই ফের ‘বাম-বিজেপি জোটের’ তত্ত্ব উঠে আসছে।

Releated Posts

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

পুলিশের ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে তিন আধিকারিককে অপসারণের দাবি বিজেপির

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিন পুলিশ আধিকারিককে সরানোর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য…

ByByNews Desk Apr 4, 2026

টিটিএএডিসি নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের জয়ের আহ্বান, মান্দাই পুলিনপুরে পদযাত্রা ও বাজার সভা

আগরতলা, ৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচার তুঙ্গে। এই প্রেক্ষাপটে ১৬ মান্দাই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top