News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮০০ কর্মী
Image

হরিশ্চন্দ্রপুরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮০০ কর্মী

হরিশ্চন্দ্রপুর, ৭ নভেম্বর (হি.স.) : মালদায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৮০০ কর্মী। সোমবার প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তজমুল হোসেন। যোগদান কর্মসূচি থেকে বিরোধীদের একহাত নেন রাজ্যের মন্ত্রী। উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান বলে দাবি নেতৃত্বের।

এদিন ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমদোল ঘাট সহ পার্শ্ববর্তী কয়েকটি বুথ থেকে প্রায় ৮০০ কংগ্রেস কর্মী যোগ দেন তৃণমূলে। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মহম্মদ সামাউনের নেতৃত্বে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন, তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরী, প্রাক্তন সভাপতি হজরত আলি সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top