News Flash

  • Home
  • বিনোদন
  • বাবা হলেন রণবীর, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া
Image

বাবা হলেন রণবীর, কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া

কলকাতা,৬ নভেম্বর (হি. স.): প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা হলেন রণবীর কাপুর ঘরনী আলিয়া ভাট । রবিবার মুম্বাইয়ের এক হাসপতালে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ।

২০ নভেম্বর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা থাকলেও আজ ৬ নভেম্বর রবিবার মা-বাবা হলেন আলিয়া ভাট কাপুর ও রণবীর কাপুর । রবিবার সাত সকালেই আলিয়াকে নিয়ে হাসপাতালে যান রণবীর । সেখান থেকেই অনুমান করা হচ্ছিল যে, রবিবারই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন আলিয়া । সেই সম্ভাবনাই সত্যি করে দুপুর ১২.৩০ নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া । মুম্বইয়ের এইচ এন রিল্যায়ান্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী । মা হওয়ার ঘন্টা খানেক বাদেই আলিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফ্যানেদের সঙ্গে সেই খবর শেয়ার করে নেন । এদিন তিন সিংহের গ্রাফিক্স কার্ডে আলিয়া ও রণবীর লেখেন, ”আমাদের জীবনের সেরা খবর, আমাদের সন্তান এসে গেছে আর সে এক আশ্চর্য ম্যাজিকের মতো মেয়ে। আমরা ভালোবাসায়, আশীর্বাদে পরিপূর্ণ আর তাকে নিয়েই মগ্ন। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা- আলিয়া ও রণবীর” ।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top