News Flash

  • Home
  • দেশ
  • বালি খাদান নিয়ে অশান্তির জেরে যুবককে কুপিয়ে খুন, রাতভর বোমাবাজিতে উত্তপ্ত সিউড়ি
Image

বালি খাদান নিয়ে অশান্তির জেরে যুবককে কুপিয়ে খুন, রাতভর বোমাবাজিতে উত্তপ্ত সিউড়ি

সিউড়ি(বীরভূম), ৬ নভেম্বর (হি.স.) : বালি খাদান নিয়ে বিবাদের জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সিউড়ির বাঁশঝোড় গ্রাম। রাতভর ব্যাপক বোমাবাজি হয় এলাকায়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও উত্তপ্ত এলাকা। খুন ও অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ৫।

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। এদিন সিউড়ি থানার বাঁশঝোড় এলাকার বাসিন্দা মফিজুর খেলতে গিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার কথা ছিল। দেরি হওয়ায় বাড়ি থেকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। এরপর রাতে দেহ উদ্ধার হয় কবর স্থানে। তাঁর দেহে একাধিক ক্ষত ছিল। প্রাথমিকভাবে মনে করা হয়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে যুবককে। সেই ঘটনাটি জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে দেহটিকে। রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। এদিকে ঘটনার জেরে রাতভর তুমুল বোমাবাজি হয় বাঁশঝোড় খাসপাড়া এলাকায়। আতঙ্কে স্থানীয়রা।
পুলিশের দাবি, পারিবারিক অশান্তির কারণেই এই খুন। যদিও স্থানীয়দের দাবি এর নেপথ্যে বালি খাদান। জানা গিয়েছে, ময়ূরাক্ষী নদীর বালিখাদান কার দখলে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরে শেখ কাজল ও শেখ আতাইয়ের গোষ্ঠীর মধ্যে অশান্তি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এর আগে একাধিকবার পদক্ষেপ করেছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অভিযোগ, সেই অশান্তির জেরেই শেখ আতাই গোষ্ঠীর ঘনিষ্ঠ মফিজুরকে খুন করেছে শেখ কাজলের দলবল। রাতেই ৫ জনকে গ্রেফতার করেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top