News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির নারেলায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
Image

দিল্লির নারেলায় জুতোর কারখানায় ভয়াবহ আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): উত্তর দিল্লির নারেলা শিল্পাঞ্চল এলাকায় ভয়াবহ আগুন লাগল একটি জুতো তৈরির কারখানায়। শনিবার সকাল ৭.৫৬ মিনিট নাগাদ আগুন লাগার খবর পায় দিল্লি দমকল, খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ২০টি ইঞ্জিন। দমকল পৌঁছনোর আগেই ওই কারখানাটি আগুনের গ্রাসে চলে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি, ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে।

দিল্লি দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে নরেলা শিল্পাঞ্চল এলাকায় একটি প্লাস্টিকের স্লিপার ও জুতো তৈরির কারখানায় আগুন লাগে। প্রথমে আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন, পরে আরও ১৪টি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয়। দমকলের মোট ২০টি ইঞ্জিনের দীর্ঘ সময়ের প্রয়াসের পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, আগুনের তীব্রতা থেকেই বোঝা যাচ্ছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top