News Flash

  • Home
  • দেশ
  • অটো-ট্রাক সংঘর্ষে ৭ মহিলার মৃত্যু কর্নাটকে, জখম আরও ৬ জন
Image

অটো-ট্রাক সংঘর্ষে ৭ মহিলার মৃত্যু কর্নাটকে, জখম আরও ৬ জন

বিদার, ৫ নভেম্বর (হি.স.): কর্ণাটকের বিদার জেলায় অটো ও ট্রাকের সংঘর্ষে ৭ মহিলার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৬ জন। শুক্রবার রাতের দিকে চিট্টাগাপ্পা এলাকায় বেমালখেড়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত ৭ মহিলাই শ্রমিক। তাঁরা কাজ সেরে অটোয় করে বাড়ি ফিরছিলেন। সে সময়ই একটি ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৭ মহিলা হলেন পার্বতী (৪০), প্রভাবতী (৩৬), গুন্দাম্মা (৬০), ইয়াদাম্মা (৪০), জগ্গাম্মা (৩৪), ঈশ্বরাম্মা (৫৫), রুক্মিণী বাই (৬০)। অটো ও ট্রাকের চালক-সহ ৬ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সংকটজনক। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। হতাহতরা বুদামানাহল্লী গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে, বিদার হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

Releated Posts

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top