News Flash

  • Home
  • দিনের খবর
  • আর কেউ নিখোঁজ নেই, মোরবির মাচ্ছু নদীতে তল্লাশি অভিযান সমাপ্ত
Image

আর কেউ নিখোঁজ নেই, মোরবির মাচ্ছু নদীতে তল্লাশি অভিযান সমাপ্ত

মোরবি, ৩ নভেম্বর (হি.স.): আর কেউ নিখোঁজ নেই, নিখোঁজ হওয়া একজন ব্যক্তির সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছিল তা আসলে ভুয়ো। পুলিশ যথাযথ যাচাই শেষে মোরবি জেলা প্রশাসনকে এ বিষয়ে রিপোর্ট দিয়েছে। তার আগে পর্যন্ত মাচ্ছু নদীতে জোরকদমে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার দুপুরের পর তল্লাশি অভিযান সমাপ্ত করা হয়েছে। নিখোঁজ একজনের খোঁজে বৃহস্পতিবার সকালেও মাচ্ছু নদীতে চালানো হয়েছিল তল্লাশি। কিন্তু, কোনও দেহ উদ্ধার হয়নি। তাই এদিন তল্লাশি অভিযান সমাপ্ত করা হয়।

গত রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি জেলায় মাচ্ছু নদীর ওপর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে। সেই বিপর্যয়ের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। শোনা যাচ্ছিল একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ একজনের খোঁজে বৃহস্পতিবারও মাচ্ছু নদীতে চলে তল্লাশি অভিযান। এনডিআরএফ-এর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট রাকেশ কুমার বলেছেন, জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও একজন নিখোঁজ রয়েছেন। আমরা অন্যান্য সংস্থার সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছি। এনডিআরএফ-এর ৫টি টিম এখানে কাজ করছে। নিখোঁজ একজনের দেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে আমাদের কাছে। সমস্ত সংস্থাই সহযোগিতাযর সঙ্গে কাজ করছে। পরে পুলিশ যথাযথ যাচাই শেষে মোরবি জেলা প্রশাসনকে জানিয়েছে, নিখোঁজ হওয়া একজন ব্যক্তির সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছিল তা আসলে ভুয়ো।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top