News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে বিপুল পরিমানে শব্দবাজি ও বিলেতি মদ উদ্ধার
Image

বক্সনগরে বিপুল পরিমানে শব্দবাজি ও বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়ে বক্সনগরে বিপুল পরিমানে শব্দবাজি সহ বিলিতি মদ উদ্ধার করেছে৷  বৃহস্পতিবার  কলমচৌড়া থানাধীন বক্সনগর উত্তর কলমচৌড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিপ্লব দাসের দোকান সহ পাঁচটি গোডাউনে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান  চালায়৷ অভিযান চালিয়ে বিপুল পরিমান শব্দ বাজি উদ্ধার করা হয়৷এই দিনের অভিযানে মোট ৫০ লক্ষ টাকার শব্দ বাজি ও বিলিতি মদ ও বিহার উদ্ধার করা হয়৷১৫০ ব্যাটেলিয়ান বিএসএফের আধিকারিকরা দীর্ঘ সময় ধরে তার দোকান সহ আশপাশ এলাকার গোডাউন গুলিতে তল্লাশি চালায়৷দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি বাজির বড় বড় কাটন ও প্রচুর পরিমানে বিলিতি মদ উদ্ধার করা হয়৷যার বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা৷এই শব্দবাজি গুলি দোকানের গোডাউনের মধ্যে মজুদ করা ছিল৷উদ্ধারকৃত বাজীগুলি জোয়ানরা প্রথমে কলমচৌড়া থানায় নিয়ে যায়৷ পরে বক্সনগর বিওপিতে নিয়ে কাউন্টিং করে কাস্টমকে  দেওয়া হয়৷জানা গেছে গোডাউনের মালিক কলমচৌড়া বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছেন৷গোডাউনে বিশাল সংখ্যক বাজি মজুদ টাকার পেছনে কি কারন লুকিয়ে আছে তা এখনো স্পষ্ট নয়৷প্রশ্ণ উঠছে তিনি সেই বাজি অবৈধভাবে বাংলাদেশে পাচার করার সাথে জড়িত৷ রাতারাতি যেভাবে কোটিপতি হয়ে গেছেন তা দেখে সবাই অবাক৷বক্সনগরের আশপাশ এলাকায় তার কয়েকটি গোডাউন রয়েছে বলে জানা যায়৷সেগুলোতে অবৈধ সামগ্রী কিংবা বাজি মজুদ আছে কিনা তা নিয়ে প্রশ্ণ ওঠচ্ছে৷উদ্ধারকৃত বাজি কেনার বৈধ নথিপত্র আছে কিনা তাও জানা যায়নি৷যেহেতু বিএসএফ জোয়ানরা উদ্ধারকৃত বাজি বাজেয়াপ্ত করে নিয়ে গেছে তাই সবাই মনে করছেন হয়তো বাজি কেনার কোন বৈধ নথি দেখাতে পারিনি বাজির মালিক৷বক্সনগর সীমান্ত দিয়ে শব্দ বাজি সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচার করা হয়ে থাকে রাতের অন্ধকারে৷জানা যায় এই শব্দ বাজিগুলি আগরতলা  থেকে নিয়ে এসে বক্সনগরের বিভিন্ন গোডাউন মজুদ করা হয়৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top