নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়ে বক্সনগরে বিপুল পরিমানে শব্দবাজি সহ বিলিতি মদ উদ্ধার করেছে৷ বৃহস্পতিবার কলমচৌড়া থানাধীন বক্সনগর উত্তর কলমচৌড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিপ্লব দাসের দোকান সহ পাঁচটি গোডাউনে বিএসএফ ও পুলিশ যৌথ অভিযান চালায়৷ অভিযান চালিয়ে বিপুল পরিমান শব্দ বাজি উদ্ধার করা হয়৷এই দিনের অভিযানে মোট ৫০ লক্ষ টাকার শব্দ বাজি ও বিলিতি মদ ও বিহার উদ্ধার করা হয়৷১৫০ ব্যাটেলিয়ান বিএসএফের আধিকারিকরা দীর্ঘ সময় ধরে তার দোকান সহ আশপাশ এলাকার গোডাউন গুলিতে তল্লাশি চালায়৷দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি বাজির বড় বড় কাটন ও প্রচুর পরিমানে বিলিতি মদ উদ্ধার করা হয়৷যার বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা৷এই শব্দবাজি গুলি দোকানের গোডাউনের মধ্যে মজুদ করা ছিল৷উদ্ধারকৃত বাজীগুলি জোয়ানরা প্রথমে কলমচৌড়া থানায় নিয়ে যায়৷ পরে বক্সনগর বিওপিতে নিয়ে কাউন্টিং করে কাস্টমকে দেওয়া হয়৷জানা গেছে গোডাউনের মালিক কলমচৌড়া বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী৷তিনি দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছেন৷গোডাউনে বিশাল সংখ্যক বাজি মজুদ টাকার পেছনে কি কারন লুকিয়ে আছে তা এখনো স্পষ্ট নয়৷প্রশ্ণ উঠছে তিনি সেই বাজি অবৈধভাবে বাংলাদেশে পাচার করার সাথে জড়িত৷ রাতারাতি যেভাবে কোটিপতি হয়ে গেছেন তা দেখে সবাই অবাক৷বক্সনগরের আশপাশ এলাকায় তার কয়েকটি গোডাউন রয়েছে বলে জানা যায়৷সেগুলোতে অবৈধ সামগ্রী কিংবা বাজি মজুদ আছে কিনা তা নিয়ে প্রশ্ণ ওঠচ্ছে৷উদ্ধারকৃত বাজি কেনার বৈধ নথিপত্র আছে কিনা তাও জানা যায়নি৷যেহেতু বিএসএফ জোয়ানরা উদ্ধারকৃত বাজি বাজেয়াপ্ত করে নিয়ে গেছে তাই সবাই মনে করছেন হয়তো বাজি কেনার কোন বৈধ নথি দেখাতে পারিনি বাজির মালিক৷বক্সনগর সীমান্ত দিয়ে শব্দ বাজি সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচার করা হয়ে থাকে রাতের অন্ধকারে৷জানা যায় এই শব্দ বাজিগুলি আগরতলা থেকে নিয়ে এসে বক্সনগরের বিভিন্ন গোডাউন মজুদ করা হয়৷
2022-11-03

