News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরিচ্যুত শিক্ষকদের আমরণ অনশন ১৫ দিন অতিক্রান্ত
Image

চাকরিচ্যুত শিক্ষকদের আমরণ অনশন ১৫ দিন অতিক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  চাকরিচ্যুত ১০ হাজার ৩২৩ শিক্ষকদের  আমরণ অনশন আন্দোলন আজ ১৫ দিন অতিক্রান্ত করেছে৷ সরকারের তরফে তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার কোন প্রতিশ্রুতি দেওয়া হয়নি৷ তাতে আরো অসহায়ত্ব বোধ করছেন আন্দোলনকারীরা৷  চাকরিচ্যুত ১০ হাজার ৩২৩ শিক্ষকদের  আমরণ অনশন আন্দোলন পক্ষ কাল অতিক্রান্ত হলেও রাজ্য সরকার তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার কোন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে না৷ স্বাভাবিক কারণেই তাদের আন্দোলন অব্যাহত রয়েছে৷ এর মধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন৷  আমরণ অনশন আন্দোলনের পঞ্চদশতম দিনে আন্দোলনকারীদের তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনম্রভাবে অনুরোধ জানানো হয়েছে৷ আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাদের চাকুরী হারানোর জন্য তারা নিজেরা কোনভাবেই দায়ী নয়৷ পূর্বতন সরকারের আমলে যেসব আমলারা ভুল করেছিলেন তারা কিন্তু প্রমোশন পেয়ে গেছেন৷ অথচ চাকরি চ্যুতরা  তাদের চাকরি ফিরে পাননি৷  বর্তমান সরকার সার্বিক বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি তদন্ত কমিশন গঠন করেছিল৷ সেই তদন্ত কমিশনের রিপোর্ট দু’’বছর ধরে কেন প্রকাশ করা হচ্ছে না সেই প্রশ্ণ তুলেছেন আন্দোলনকারীরা৷ অবিলম্বে সেই তদন্ত রিপোর্ট জনসম্মুখে আনার দাবি জানিয়েছেন তারা৷ আন্দোলনকারীরা জানান বর্তমান সরকারের একাংশ  কর্মচারী এবং দলীয় নেতা কর্মী সমর্থক ও মন্ত্রিসভার একাংশ সদস্য চাকুরিচ্যুতদের  নানাভাবে সমালোচনা করে চলেছে৷ এ ধরনের সমালোচনা থেকে বিরত থাকার জন্য তারা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ চাকুরীচ্যুতরা সাংবাদিক সম্মেলনে জানান সুপ্রিম কোর্টের রায়ে কোথাও  তাদের সকলের চাকরি  চ্যুতির কথা উল্লেখ করা হয়নি৷ অবিলম্বে তাদের কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করার  জন্য তারা বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছেন৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top