News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি-র পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্র ধর্মতলা চত্বর, আটক অগ্নিমিত্রা-মীনাদেবী
Image

বিজেপি-র পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্র ধর্মতলা চত্বর, আটক অগ্নিমিত্রা-মীনাদেবী

কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : ডেঙ্গি মোকাবিলায় তথ্য চাপা দিচ্ছে প্রশাসন। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কলকাতা পুরসভা অভিযানে নামে রাজ্য বিজেপি।

অভিযান ঘিরে তুলকালাম কাণ্ড বেধে যায় ধর্মতলা চত্বরে। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড ভেঙে পুরসভা ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয় গেরুয়া শিবিরের আন্দোলনকারীদের। আটক করা হয় অগ্নিমিত্রা পল, মীনাদেবী পুরোহিতকে। বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এই অভিযান নিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, “ডেঙ্গি নিয়েও করোনার মতো তথ্য গোপন করছে রাজ্য সরকার। মৃত ও আক্রান্তের সঠিক তথ্য দিচ্ছে না প্রশাসন। আমরা কলকাতা পুরসভার কাছে জবাবদিহি চাই। আমাদের কর্মীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে।”

এদিকে, রাজ্য প্রশাসনের দাবি, মশা দমন ও ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাগুলিকে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top