News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত তিন, চলল গুলি
Image

বিশালগড়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত তিন, চলল গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  বিশালগড় রাউৎখলা বাইপাস সংলগ্ণ এলাকায় কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে  এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ উত্তেজনায় টগবগ করছে গোটা এলাকা৷ বুধবার দুপুর ১ টা নাগদ বিশালগড় রাউৎখলা বাইপাস সংলগ্ণ এলাকায় কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়৷সংঘর্ষে  আহত তিন থেকে চারজন৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷পরিস্থিতি থমথমে৷ উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা  বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসলেও ফের যে কোন সময় বড় ধরনের হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026

বিরোধী সদস্যের ওয়ার্ডে রেগার কাজ বন্ধের অভিযোগ, ছনতৈল পঞ্চায়েতে চাঞ্চল্য

কৈলাসহর, ১১ সেপ্টেম্বর: ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর স্লোগান দিলেও বিরোধী দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যের ওয়ার্ডের সাধারণ মানুষকে সরকারি…

ByByReshmi Debnath Sep 11, 2026

সরকারি টাকায় জন প্রতিনিধির বাড়ির সীমানায় গার্ড ওয়াল, ক্ষোভে স্থানীয়রা

আগরতলা, ১১ সেপ্টেম্বর: জনসাধারণের স্বার্থে কাজ করার বদলে একজন নির্বাচিত জনপ্রতিনিধিই সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 11, 2026

একই রাতে একই পাড়ার তিন বাড়িতে গরু চুরি, আতঙ্ক পশ্চিম কাঞ্চনমালায়

আগরতলা, ১১ সেপ্টেম্বর: একই রাতে একই পাড়ার তিনটি বাড়িতে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার অন্তর্গত পশ্চিম…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top