News Flash

  • Home
  • দেশ
  • পোস্তা ব্রিজ বিতর্কে এই সরকারের পাশেই শোভন
Image

পোস্তা ব্রিজ বিতর্কে এই সরকারের পাশেই শোভন

লকাতা, ১ নভেম্বর (হি. স.) : গুজরাতের মোরবীতে সেতু ভেঙে পড়ার ঘটনায় হঠাৎই কলকাতার পোস্তার উড়ালপুল ভেঙে পড়ার প্রসঙ্গ টানতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ। তার জবাব দিলেন তৃণমূলের প্রাক্তনী এবং বর্তমানে খাতায় কলমে বিজেপিতে থাকা শোভন।

কলকাতার প্রাক্তন মেয়র জানিয়ে দিলেন, পোস্তার ব্রিজ ভাঙার দায় কোনও ভাবেই তৃণমূল সরকারের উপর বর্তায় না। তার কারণ ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরিই করেনি। শোভনবাবু বলেন, ‘‘ব্রিজের বরাত দেওয়া তো বটেই, তার কাজও শুরু হয়েছিল তৃণমূলের আগের সরকারের আমলেই। সেই প্রক্রিয়ায় যে অনিয়ম হয়েছিল, তার দায় আগের সরকারেরই।’’ গুজরাতের মোরবীতে পায়ে চলা সেতু ভেঙে নদীতে পড়ে মৃত্যু হয়েছে ১৪১ জনের। ৬ বছর আগে কলকাতার পোস্তাতেও বিবেকানন্দ সেতু ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল ২৭ জনের। শোভনবাবু বলেন, ‘‘ওই ঘটনা ২০১৬ সালের ৩১ মার্চে হলেও ওই ব্রিজ তৃণমূল সরকার তৈরি করেনি। তৃণমূল উত্তরাধিকার সূত্রে ওই ব্রিজের কাজের ভার পায়। তারা শুধু সেই কাজ শেষ করেছিল।’’

মঙ্গলবার নারদ মামলার শুনানিতে যোগ দিয়ে নগর দায়রা আদালতে সশরীরে হাজিরা দেন অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়-সহ তৃণমূলের নেতা ববি হাকিম, মদন মিত্ররাও। সেখানেই পোস্তা ব্রিজ প্রসঙ্গে জানতে চাওয়া হয় শোভনের কাছে। কারণ, ২০১৬ সালের ৩১ মার্চ যে দিন ঘটনাটি ঘটে, তখন কলকাতার মেয়র ছিলেন তিনিই।

এখন গুজরাতের যে পরিস্থিতি সে দিন পশ্চিমবঙ্গেও সেই একই পরিস্থিতি ছিল। ২০১৬ সালে এই ঘটনার ঠিক চার দিন পর থেকেই ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘এটা ভগবানের বার্তা। কার হাতে আপনারা সরকার তুলে দিয়েছেন দেখুন! সেতু যেমন ভেঙে পড়েছে, সরকারও তেমনই ভেঙে পড়বে!’’ ঘটনাচক্রে মোরবীর ঘটনাটিও ঘটল বিধানসভা ভোটমুখী গুজরাতেই। যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর পুরনো মন্তব্য প্রসঙ্গে একটি কথাও বলেননি। তবে তৃণমূলের বহু নেতাই মোদীর ‘অ্যাক্ট অফ গড’ মন্তব্যের জের টেনে মোরবীর ঘটনাটিকে ‘অ্যাক্ট অফ ফ্রড’ বলে অভিহিত করছেন। এ ব্যাপারে শোভনবাবুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনিও মমতার নীতিই নেন। শোভনবাবু বলেন, ‘‘আমি মোরবীর ঘটনা নিয়ে কিছু বলতে চাই না। খুবই দুঃখজনক বিষয়। তবে ব্রিজের রক্ষণাবেক্ষণের ভার যে পুর প্রশাসনের উপর ছিল তাঁদের নজর রাখা উচিত ছিল ব্রিজে কত জন উঠছেন, বা কারা নামছেন।’’

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top