News Flash

  • Home
  • দেশ
  • বাংলাতেও সিএএ, ৩ দেশের অ-মুসলিমদের নাগরিকত্বের ঘোষণায় দাবি শুভেন্দুর
Image

বাংলাতেও সিএএ, ৩ দেশের অ-মুসলিমদের নাগরিকত্বের ঘোষণায় দাবি শুভেন্দুর

কলকাতা, ১ নভেম্বর (হি. স.) : গুজরাটে ভোটের আগে চমকপ্রদ ঘোষণা করেছে কেন্দ্র। প্রতিবেশী তিন দেশের অ-মুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই ঘোষণা নিয়ে যথারীতি রাজনৈতিক মহলে তীব্র আলোচনা, সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘সিএএ প্রয়োগ শুরু হল এইভাবে। এক যাত্রায় পৃথক ফল হবে না। বাংলাতেও এভাবে সিএএ লাগু করা হবে। এতে মতুয়া, নমঃশুদ্ররা সুবিধা পাবেন।’’

বিরোধীদের অধিকাংশের অবশ্য দাবি, গুজরাটে সদ্য ঘটে যাওয়া সেতু বিপর্যয় থেকে নজর ঘোরাতে এটা নির্বাচনী চমক। সন্তোষ প্রকাশ করেছেন। বঙ্গ রাজনীতিতেও এর প্রভাব পড়েছে। এনিয়ে রাজ্যের শাসকদলের প্রতিক্রিয়া, এ ব্যাপারে তৃণমূল ও পশ্চিমবঙ্গ সরকার মনে করে, যাঁরা ভোট দিয়ে এদেশের সরকার নির্বাচিত করে, তাঁরা সকলেই নাগরিক। তাদের সেই নীতির বদল হবে না।

মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, পারসি, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। এই মর্মে গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র।

Releated Posts

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top