News Flash

  • Home
  • দিনের খবর
  • ঐক্য যে কোনও সমাজের শক্তি, তা শক্তিশালী করা সমস্ত নাগরিকের কর্তব্য : প্রধানমন্ত্রী
Image

ঐক্য যে কোনও সমাজের শক্তি, তা শক্তিশালী করা সমস্ত নাগরিকের কর্তব্য : প্রধানমন্ত্রী

কেভাড়িয়া, ৩১ অক্টোবর (হি.স.): ঐক্যই যে কোনও সমাজের শক্তি। দেশের এই ঐক্য বজায় রাখা ও শক্তিশালী করা দেশের সমস্ত নাগরিকের সম্মিলিত কর্তব্য। সোমবার রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গুজরাটের কেভাড়িয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন মোদী।

রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণে এদিন প্রধানমন্ত্রী বলেছেন, এই উপলক্ষ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, স্বাধীনতার সময় ভারতের পাশে সর্দার প্যাটেলের মতো নেতৃত্ব না থাকলে কী হত। ৫৫০টিরও বেশি রিয়াসত এক না হলে কী হত? তাঁরা যদি মা ভারতীর প্রতি নিজেদের উৎসর্গ না দেখাতেন তাহলে কী হত। প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’ মন্ত্রে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। বর্তমানে দেশের প্রতিটি কোণে, প্রতিটি গ্রামে, প্রতিটি শ্রেণী এবং প্রতিটি মানুষের জন্য, বৈষম্য ছাড়াই, একই নীতি পৌঁছেছে।

Releated Posts

কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে ভারতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে সোমবার এক দিনের রাষ্ট্রীয়…

ByBySandeep Biswas Jul 13, 2026

অনুদান তছরুপ বিতর্কের মাঝেই রামমন্দিরে সিইও নিয়োগের বিজ্ঞপ্তি জারি ট্রাস্টের

অযোধ্যা, ১৩ জুলাই (আইএএনএস) : রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের আবহেই প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) পদে নিয়োগের…

ByBySandeep Biswas Jul 13, 2026

কলকাতায় দুষ্কৃতী রাজা দত্ত গুলিবিদ্ধ হয়ে নিহত, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

কলকাতা, ১৩ জুলাই(আইএএনএস) : উত্তর দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে সোমবার ভোরে সন্দেহভাজন গুলির লড়াইয়ে কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত…

ByBySandeep Biswas Jul 13, 2026

নয়ডার জেলাশাসকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেলে, সতর্ক পুলিশ প্রশাসন

গ্রেটার নয়ডা (উত্তরপ্রদেশ), ১৩ জুলাই (আইএএনএস): গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক (ডিএম) মেধা রূপমের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি-ইমেল ঘিরে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026
Scroll to Top