News Flash

  • Home
  • খেলা
  • অপজিতের জোড়া গোলে প্রথম জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের
Image

অপজিতের জোড়া গোলে প্রথম জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের

স্পোর্টস স্কুল: ২ (অপজিৎ-২)
মৌচাক: ১ (সমরজিৎ)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। হারিয়েছে মৌচাক ক্লাবকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ঘরোয়া বি-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় আজ, সোমবার মৌচাক ক্লাব ও ত্রিপুরা স্পোর্টস স্কুল পরস্পরের মুখোমুখি হয়েছিল। নরসিংগড়ে্র পঞ্চায়েত গ্রাউন্ডে। উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়েছিল। খেলার ৩০ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের অপজিত ত্রিপুরা একটি গোল করে দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের খেলাও বেশ আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে এগুতে থাকে। ৬০ মিনিটের মাথায় মৌচাক ক্লাবের সমরজিৎ দেববর্মা গোলটি পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে খেলায় দু’দলের মধ্যে বেশ লড়াই চলতে থাকে। শেষ দিকে খেলার ৮৬ মিনিটের মাথায় স্পোর্টস স্কুলের সেই অপজিত ত্রিপুরা পুনরায় একটি গোল করে দলকে জয় এনে দেয়। মৌচাকের ছেলেরা যথেষ্ট চেষ্টা করেও শেষ সময়ে আর গোলটি শোধ করার সুযোগ পায়নি। শেষ পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়ে পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করে নেয়। প্রথম ম্যাচে পুলিশ আর সি-র সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগের পর টূর্ণামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী ও অসীম বৈদ্য, সুকান্ত দত্ত ও হরি শর্মা। দিনের খেলা: বেলা একটায় কেশব সংঘ বনাম সবুজ সংঘ, বিকেল তিনটায় লাইন বুলেটেস বনাম ভ্রিবেনী সংঘ।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top