News Flash

  • Home
  • খেলা
  • অবসরে গেলেন শারীর শিক্ষিকা মিনতি পাল
Image

অবসরে গেলেন শারীর শিক্ষিকা মিনতি পাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। শারীর শিক্ষিকা মিণতি পাল সোমবার চাকুরি থেকে অবসরে গেলেন। কর্মজীবনের দীর্ঘপথ পরিক্রমার অবসান ঘটলো এদিন। তিনি দক্ষ প্রশিক্ষক হিসাবেই বহু বছর ধরে দায়িত্ব পালন করে গেছেন। এদিন চাকুরী জীবনের শেষ দিনে নিজ কর্মস্থলে সহকর্মী তথা গুনমুগ্ধরা তাঁকে শ্রদ্ধা এবং বিদায় সংবর্ধনা জানান। পাশাপাশি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। খো খো খেলায় ১৯৭৩ সালে ধর্মনগর বি বি আই মাঠে হাতেখড়ি। খেলোয়াড়ি জীবনে ৮০ দশকে দুর্দান্ত খো খো খেলোয়াড় ছিলেন তিনি। ৮৯ সালে ধর্মনগরের বাটারশি স্কুলে প্রথম চাকুরীতে যোগ দেন। ১৯৯৬ সালে গজারিয়া স্কুল, ২০১১ সাল থেকে এ ডি নগর স্কুলে এবং ২০১৮ সাল থেকে এন এস আর সি সি-তে চাকুরীরত ছিলেন। কর্মজীবনের দীর্ঘ ৩৩ বছরের পথে  তিনি একজন দক্ষ কোচ হিসেবে খো-খো খেলায় বহু ছাত্র ছাত্রীকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রশিক্ষণ দিয়েছেন। নিষ্ঠা ও সততার মধ্য দিয়ে দীর্ঘ বছর  ক্রীড়াঙ্গনে সুনামের সাথে গুরুদায়িত্ব পালন করেছেন। তাছাড়া রাজ্য খো-খো সংস্থার সাথে যুক্ত থেকে এই খেলাকে প্রসারিত করেছেন তিনি।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top